মঙ্গলবার, অক্টোবর 6, 2026
04:09:06 | কলকাতা
সর্বশেষ সংবাদ

কোয়েলের ‘নতুন ইনিংস’ শুরু!বিজেপিতে যোগ, তারপরই রাজ্যসভায় মনোনয়ন

বিজেপিতে যোগ দেওয়ার পর রাজ্যসভার প্রার্থী হিসেবে বিধানসভায় মনোনয়ন জমা দিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক। উপস্থিত ছিলেন শুভেন্দু অধিকারী-সহ বিজেপি নেতৃত্ব।

সার্থক দাশগুপ্ত,মানুষের মতামত:বিজেপিতে যোগদানের পরই বড় দায়িত্ব পেলেন অভিনেত্রী কোয়েল মল্লিক। কলকাতার ৬, মুরলীধর সেন লেনে পশ্চিমবঙ্গ বিজেপির রাজ্য সদর দফতরে আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দেন তিনি। রাজ্য বিজেপির সাধারণ সম্পাদিকা শশী অগ্নিহোত্রীর উপস্থিতিতে তাঁকে উত্তরীয় পরিয়ে দলে স্বাগত জানানো হয়।

দলীয় নেতৃত্বের বক্তব্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসেবা ও উন্নয়নের ভাবনা এবং রাজ্যে গত কয়েক মাসের উন্নয়নমূলক কাজেই অনুপ্রাণিত হয়ে বিজেপির সঙ্গে যুক্ত হয়েছেন কোয়েল। মানুষের সেবা ও বাংলার উন্নয়নকে সামনে রেখে কাজ করার ইচ্ছার কথাও জানান তিনি।এর পরেই বিজেপির রাজ্যসভার প্রার্থী হিসেবে আজ বিধানসভায় মনোনয়নপত্র জমা দেন কোয়েল মল্লিক। মনোনয়ন জমা দেওয়ার সময় উপস্থিত ছিলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী-সহ দলের শীর্ষ নেতৃত্ব।

রাজ্যসভায় যাওয়ার সুযোগকে বড় সম্মান ও দায়িত্ব হিসেবে দেখছেন কোয়েল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, বাংলার মানুষের জন্য আরও বৃহত্তর পরিসরে কাজ করতে চান। কর্মসংস্থান, শিক্ষা এবং সুবিধাবঞ্চিত মানুষের উন্নয়নের পাশাপাশি পশ্চিমবঙ্গের চলচ্চিত্র শিল্পের উন্নয়ন নিয়েও কাজ করার আগ্রহ প্রকাশ করেন তিনি।

Share with

আরো পড়ুন -

নতুন সপ্তাহ,নতুন খবর - ‘মানুষের মতামত’

News paper

e-Paper পড়ুন