শুক্রবার, সেপ্টেম্বর 25, 2026
22:59:56 | কলকাতা
সর্বশেষ সংবাদ

২০ দিনের নৌ-অভিযানে ৬০ এনসিসি ক্যাডেট, ফারাক্কা থেকে কলকাতার পথে ‘হুগলি সংকল্প’

ফারাক্কা থেকে কলকাতা পর্যন্ত ৪১০ কিলোমিটার নদীপথে ২০ দিনের নৌ-অভিযান শুরু। পশ্চিমবঙ্গ ও সিকিমের ৬০ এনসিসি ক্যাডেট অংশ নিচ্ছেন ‘হুগলি সংকল্প–মেনু ২০২৬’-এ।

স্টাফ রিপোর্টার,মানুষের মতামত:ফারাক্কার লকগেট জেটি থেকে শুক্রবার আনুষ্ঠানিকভাবে শুরু হল ‘হুগলি সংকল্প–মেনু ২০২৬’ নদীপথে নৌ-অভিযান। পশ্চিমবঙ্গ ও সিকিমের এনসিসি নৌ-ক্যাডেটদের নিয়ে আয়োজিত এই ২০ দিনের অভিযানের সূচনা করেন পশ্চিমবঙ্গ ও সিকিম এনসিসি পরিচালনালয়ের অতিরিক্ত মহাপরিচালক মেজর জেনারেল এপিএস চাহাল।

অভিযানে পশ্চিমবঙ্গ ও সিকিমের ৬০ জন নির্বাচিত ক্যাডেট অংশ নিচ্ছেন। ছাত্র ও ছাত্রী মিলিয়ে গঠিত এই দল ফারাক্কা থেকে কলকাতা পর্যন্ত হুগলি নদীপথে প্রায় ৪১০ কিলোমিটার পথ অতিক্রম করবে। পথে সাতটি গুরুত্বপূর্ণ এলাকায় থেমে সমাজসেবামূলক ও জনকল্যাণমূলক কর্মসূচি পরিচালনা করবেন ক্যাডেটরা।

উদ্বোধনী অনুষ্ঠানে মেজর জেনারেল চাহাল জানান, এই অভিযান শুধুমাত্র নৌযাত্রা নয়, ক্যাডেটদের জন্য একটি ‘ভাসমান শ্রেণিকক্ষ’। এর মাধ্যমে তাঁদের নৌ-দক্ষতা, নেতৃত্ব, দলগত কাজ ও চরিত্র গঠনের সুযোগ তৈরি হবে।অভিযানের সূচনাতেই ‘একটি গাছ মায়ের নামে’ কর্মসূচির আওতায় ১৫০টি চারাগাছ রোপণ করা হয়। পরিবেশ সংরক্ষণ ও যুবশক্তির বিকাশকে একসূত্রে বেঁধেই শুরু হয়েছে এই বিশেষ নৌ-অভিযান।

Share with

Related Stories -