কলকাতায় নির্বাচন কমিশনের বিরুদ্ধে কংগ্রেসের প্রতিবাদ মিছিল।জ্ঞানেশ কুমারের পদত্যাগ ও গ্রেফতারের দাবি জানিয়ে কলকাতার পথে নামেন কংগ্রেস কর্মী-সমর্থকরা। 
তাপস চক্রবর্তী,মানুষের মতামত:কলকাতায় শুক্রবার নির্বাচন কমিশনের বিরুদ্ধে প্রতিবাদ মিছিলে পথে নামল পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস। মিছিল থেকে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ, অপসারণ ও গ্রেফতারের দাবি জানানো হয়। কংগ্রেসের ঘোষিত কর্মসূচি অনুযায়ী, রাজ্যজুড়ে নির্বাচন কমিশনের দফতরের দিকে প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়েছে।
কলকাতার কর্মসূচিতে নেতৃত্ব দেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার-সহ দলের অন্যান্য নেতারা। কংগ্রেসের দাবি, ভোটার তালিকা সংশোধন এবং নির্বাচন কমিশনের সাম্প্রতিক সিদ্ধান্তগুলি নিয়ে স্বাধীনভাবে পর্যালোচনা করা প্রয়োজন।
মিছিলে কংগ্রেসের কর্মী-সমর্থকদের পাশাপাশি সাধারণ মানুষেরও উপস্থিতি দেখা যায় বলে প্রতিবেদনগুলিতে জানানো হয়েছে। অন্যদিকে,নির্বাচন কমিশন অভ্যন্তরীণ মতপার্থক্যের অভিযোগকে খারিজ করে জানিয়েছে, গত এক বছরে নেওয়া সিদ্ধান্তগুলি সর্বসম্মত ছিল।
