শুক্রবার, সেপ্টেম্বর 25, 2026
23:38:04 | কলকাতা
সর্বশেষ সংবাদ

রিম্বিতে ভয়াবহ ধস!ক্ষতিগ্রস্ত একাধিক বাড়ি,গৃহহীন প্রায় ৩০ পরিবার

পশ্চিম সিকিমের রিম্বি গ্রামে টানা বৃষ্টির জেরে ভয়াবহ ধস। মাটি-পাথরের ধ্বংসাবশেষে একাধিক বাড়ি ক্ষতিগ্রস্ত, গৃহহীন প্রায় ৩০ পরিবার। এখনও প্রাণহানির খবর নেই।

তপন রায়,মানুষের মতামত:অনবরত বৃষ্টির জেরে পশ্চিম সিকিমের ইউকসাম-তাশিং বিধানসভা কেন্দ্রের রিম্বি গ্রামে বৃহস্পতিবার রাতে ভয়াবহ ধস নামে। রাতের অন্ধকারে পাহাড়ের মাটি, পাথর এবং ধ্বংসাবশেষ নেমে এসে লোকালয়ে ঢুকে পড়ে। এর ফলে বেশ কয়েকটি বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। কয়েকটি ঘর সম্পূর্ণভাবে ধসে পড়েছে বলেও জানা গিয়েছে। ধসের কারণে সরকারি কোয়ার্টারগুলিও ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এখনও পর্যন্ত প্রাণহানির কোনও খবর পাওয়া যায়নি। স্থানীয় প্রশাসন পরিস্থিতির উপর নজর রাখছে এবং ক্ষয়ক্ষতির বিস্তারিত হিসাব নেওয়া হচ্ছে। ধসের জেরে রিম্বি গ্রামের প্রায় ৩০টি পরিবার গৃহহীন হয়ে পড়েছে। তাঁদের নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়া এবং প্রয়োজনীয় সাহায্য দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে বলে জানা গিয়েছে। টানা বৃষ্টির কারণে পাহাড়ি এলাকায় নতুন করে ধস নামার আশঙ্কাও রয়েছে। তাই স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকতে বলা হয়েছে। প্রশাসনের তরফে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে পরিস্থিতি স্বাভাবিক করার কাজ শুরু হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশে থাকার আশ্বাস দিয়েছে প্রশাসন এবং প্রয়োজনীয় সহযোগিতার কথাও জানিয়েছে।

Share with

আরো পড়ুন -