শুক্রবার, সেপ্টেম্বর 25, 2026
23:40:22 | কলকাতা
সর্বশেষ সংবাদ

বেকারির ভিতরেই ম্যানেজারের রহস্যমৃত্যু! ক্যাশ কাউন্টার থেকে টাকা উধাও,চাঞ্চল্য জলপাইগুড়িতে

জলপাইগুড়ির নয়াবস্তিতে বেকারির ভিতর ম্যানেজারের মৃতদেহ উদ্ধার। ক্যাশ কাউন্টার থেকে টাকা উধাও বলে দাবি। সিসিটিভির হার্ডডিস্ক সংগ্রহ করে তদন্ত শুরু পুলিশের।

তপন রায়,মানুষের মতামত:জলপাইগুড়ি শহরের নয়াবস্তি এলাকায় একটি পাউরুটি বেকারির ভিতর থেকে ম্যানেজারের মৃতদেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। শুক্রবার সকালে বেকারির মধ্যেই মৃত অবস্থায় পাওয়া যায় প্রায় ৫৫ বছর বয়সি হাফিজুল রহমানকে। তিনি হুগলির আরামবাগ এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে।

ঘটনার খবর পেয়ে জলপাইগুড়ি কোতোয়ালি থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছয়। স্থানীয়দের দাবি, ম্যানেজারকে খুন করে ক্যাশ কাউন্টার থেকে টাকা নিয়ে পালিয়েছে দুষ্কৃতী। পরিচিত কেউ এই ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে বলেও সন্দেহ প্রকাশ করেছেন এক স্থানীয় বাসিন্দা।

বেকারির মালিক মানোয়ারা মণ্ডল ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছেন। কীভাবে মৃত্যু হয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ। তদন্তের স্বার্থে বেকারির সিসিটিভি ক্যামেরার হার্ডডিস্ক সংগ্রহ করা হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ এবং ঘটনার সঙ্গে কারা জড়িত, তা তদন্ত শেষেই স্পষ্ট হবে।

Share with

আরো পড়ুন -