শনিবার, সেপ্টেম্বর 26, 2026
00:10:41 | কলকাতা
সর্বশেষ সংবাদ

৫ লক্ষ টাকা না দিলে ‘দু’দিন’—ডোমজুড়ে বিজেপির মহিলা কর্মীর বিস্ফোরক অভিযোগ

হাওড়ার ডোমজুড়ে বিজেপির এক মহিলা কর্মী দলের কয়েকজনের বিরুদ্ধে টাকা দাবি,আপত্তিকর প্রস্তাব ও হুমকির অভিযোগ তুলেছেন। থানায় লিখিত অভিযোগ দায়েরের দাবি।

স্টাফ রিপোর্টার,মানুষের মতামত:হাওড়ার ডোমজুড়ে বিজেপির অন্দরের বিবাদ ঘিরে এক মহিলা কর্মীর করা অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগকারিণীর দাবি, দলের কয়েকজনের বিরুদ্ধে তিনি টাকা দাবি, আপত্তিকর প্রস্তাব এবং অভিযোগ জানাতে গেলে হুমকি দেওয়ার অভিযোগ তুলেছেন। বিষয়টি নিয়ে ডোমজুড় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলে দাবি।

অভিযোগকারিণীর বক্তব্য, তাঁকে পাঁচ লক্ষ টাকা দিতে বলা হয়েছিল। টাকা দিতে না পারলে সংশ্লিষ্ট এক ব্যক্তির সঙ্গে দু’দিন থাকার প্রস্তাব দেওয়া হয় বলেও তাঁর অভিযোগ। দলের অভ্যন্তরীণ কিছু বিষয় নিয়ে আপত্তি জানানোর পর থেকেই তাঁর উপর চাপ তৈরি করা হচ্ছিল বলে দাবি করেছেন তিনি।

অভিযোগ জানাতে যাওয়ার সময় সঙ্গে থাকা আর এক মহিলা কর্মীকেও হুমকি ও দুর্ব্যবহারের মুখে পড়তে হয়েছে বলে অভিযোগ। পরিবারের সদস্যদের ক্ষতি করার হুমকি দেওয়া হয়েছে বলেও দাবি অভিযোগকারিণীর।তবে যাঁদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তাঁদের বক্তব্য এবং অভিযোগের সত্যতা এখনও তদন্তসাপেক্ষ। পুলিশ কী পদক্ষেপ করে, এখন সেদিকেই নজর।

Share with

আরো পড়ুন -