শনিবার, সেপ্টেম্বর 26, 2026
00:10:42 | কলকাতা
সর্বশেষ সংবাদ

ভোটার তালিকায় নাম আছে তো?এসআইআর ঘিরে বড় প্রশ্ন,কীভাবে যাচাই করবেন নিজের নাম

এসআইআর 2026-এর পর ভোটার তালিকায় নিজের নাম, ভোটকেন্দ্র ও ভোটার তথ্য কীভাবে যাচাই করবেন? EPIC নম্বর বা অন্যান্য তথ্য দিয়ে নাম খোঁজার সহজ পদ্ধতি জানুন।

স্টাফ রিপোর্টার,মানুষের মতামত:পশ্চিমবঙ্গে এসআইআর ২০২৬-এর পর ভোটার তালিকা নিয়ে অনেকের মধ্যেই নিজের নাম নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে। নির্বাচন কমিশনের ওয়েবসাইটে এসআইআর-এর চূড়ান্ত ভোটার তালিকা এবং বিভিন্ন সম্পূরক ও বাদ পড়া ভোটারদের তালিকা প্রকাশ করা হয়েছে। তাই ভোটারদের নিজেদের নাম একবার যাচাই করে নেওয়া গুরুত্বপূর্ণ।

নিজের নাম যাচাই করতে প্রথমে Election Commission-এর Voters’ Services Portal-এ যেতে পারেন। সেখানে ‘Search in Electoral Roll’ অপশনে গিয়ে EPIC নম্বর অথবা নিজের নাম, ঠিকানা ও অন্যান্য তথ্য দিয়ে খোঁজা যায়। এছাড়াও ECINET অ্যাপ ব্যবহার করেও ভোটার সংক্রান্ত তথ্য দেখা সম্ভব।

নাম খুঁজে না পেলে বা তথ্যের কোনও ভুল থাকলে স্থানীয় BLO (Booth Level Officer)-এর সঙ্গে যোগাযোগ করা যায়। নতুন নাম যুক্ত করার জন্য Form 6, নাম নিয়ে আপত্তির জন্য Form 7 এবং তথ্য সংশোধনের জন্য Form 8-এর ব্যবস্থা রয়েছে। প্রয়োজনে ১৯৫০ নম্বরেও যোগাযোগ করা যায়। নিজের নাম, ভোটকেন্দ্র ও ভোটার তথ্য আগে থেকেই যাচাই করে রাখা তাই জরুরি।

Share with

আরো পড়ুন -