শনিবার, সেপ্টেম্বর 26, 2026
00:10:37 | কলকাতা
সর্বশেষ সংবাদ

দক্ষিণবঙ্গে কোথায় ভারী বৃষ্টির আশঙ্কা? শুক্রবারের আবহাওয়ার বড় আপডেট

শুক্রবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা।কোন কোন জেলায় বৃষ্টির দাপট বেশি হতে পারে, জানুন আবহাওয়ার সর্বশেষ পূর্বাভাস।

স্টাফ রিপোর্টার,মানুষের মতামত:শুক্রবার,২৫ সেপ্টেম্বর দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারতীয় আবহাওয়া দফতরের ২৪ সেপ্টেম্বরের সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী, গাঙ্গেয় পশ্চিমবঙ্গে এদিন ভারী বৃষ্টির পাশাপাশি বজ্রবিদ্যুৎ ও দমকা হাওয়ার সম্ভাবনাও রয়েছে।

দক্ষিণবঙ্গের পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা, হাওড়া, হুগলি, কলকাতা-সহ বিভিন্ন এলাকায় বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টির দাপট তুলনামূলক বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও বজ্রপাতের সঙ্গে ঝোড়ো হাওয়াও বইতে পারে।

এর ফলে নিচু এলাকা ও শহরের কিছু অংশে জল জমার আশঙ্কা রয়েছে। রাস্তায় বেরোনোর আগে আবহাওয়ার আপডেট দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। আগামী ২৬ সেপ্টেম্বরও দক্ষিণবঙ্গের কিছু এলাকায় বৃষ্টির সম্ভাবনা থাকলেও এরপর পরিস্থিতির উন্নতি হতে পারে।

Share with

আরো পড়ুন -