মঙ্গলবার, নভেম্বর 10, 2026
04:15:20 | কলকাতা
সর্বশেষ সংবাদ

বারুইপুর আদালতে আইনজীবী সায়ন ব্যানার্জিকে হেনস্থার অভিযোগ,প্রতিবাদে বসিরহাটে আইনজীবীদের মিছিল

বারুইপুর আদালতে আইনজীবী সায়ন ব্যানার্জিকে হেনস্থার অভিযোগ ঘিরে প্রতিবাদ। ঘটনার প্রতিবাদে বসিরহাট আদালতের আইনজীবীদের মিছিল ও বিক্ষোভ।

প্রবীর পাঞ্জা,মানুষের মতামত:বারুইপুর আদালত চত্বরে আইনজীবী সায়ন ব্যানার্জিকে হেনস্থার অভিযোগকে কেন্দ্র করে প্রতিবাদে সরব হলেন বসিরহাট আদালতের আইনজীবীরা। অভিযোগ, দু’দিন আগে এসএফআই-এর কয়েকজন ছাত্রের জামিনের শুনানিতে বারুইপুর আদালতে উপস্থিত ছিলেন আইনজীবী সায়ন ব্যানার্জি। ওই ছাত্রদের জামিন মঞ্জুর হওয়ার পর আদালত চত্বরে সায়ন ব্যানার্জি ও তাঁর সহকর্মীদের উদ্দেশে ডিম ছোড়া এবং ‘গো ব্যাক’ স্লোগান দেওয়ার অভিযোগ ওঠে।

এই ঘটনার প্রতিবাদে আজ বসিরহাট আদালতের আইনজীবীরা একটি প্রতিবাদ মিছিল বের করেন। মিছিল থেকে আইনজীবীদের নিরাপত্তা ও মর্যাদা রক্ষার দাবি জানানো হয়। ঘটনার প্রতিবাদে বক্তব্য রাখেন আইনজীবী কিংকর কান্তি রায়, বিশ্বজিৎ রায় এবং অমিত মজুমদার। তাঁদের বক্তব্যে আদালত চত্বরে আইনজীবীদের সঙ্গে এমন আচরণের নিন্দা জানানো হয়।

Share with

আরো পড়ুন -

নতুন সপ্তাহ,নতুন খবর - ‘মানুষের মতামত’

News paper

e-Paper পড়ুন