মঙ্গলবার, নভেম্বর 10, 2026
04:15:20 | কলকাতা
সর্বশেষ সংবাদ

ভোররাতে মেরিন ড্রাইভে কী ঘটেছিল?ট্রাকে গাড়ির ধাক্কায় মন্ত্রীর মেয়েসহ ৪ জনের মৃত্যু

জামশেদপুরের মেরিন ড্রাইভে ভোররাতে পার্ক করা ট্রাকে গাড়ির ভয়াবহ ধাক্কা। দুর্ঘটনায় মন্ত্রীর মেয়েসহ ৪ জনের মৃত্যু। তদন্ত শুরু করেছে পুলিশ|

তপন রায়,মানুষের মতামত:ঝাড়খণ্ডের জামশেদপুরে ভয়াবহ পথ দুর্ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ভোর প্রায় ৩টে নাগাদ সোনারি থানার দোমুহানি-মেরিন ড্রাইভ এলাকায় দুর্ঘটনাটি ঘটে। পুলিশ সূত্রে জানা যায়, রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পিছনে দ্রুতগতির একটি গাড়ি সজোরে ধাক্কা মারে। সংঘর্ষের তীব্রতায় গাড়িটির সামনের অংশ সম্পূর্ণ দুমড়ে-মুচড়ে যায়।

নিহতদের মধ্যে ঝাড়খণ্ডের গ্রামীণ উন্নয়ন মন্ত্রী দীপিকা পান্ডে সিংয়ের মেয়েও রয়েছেন বলে জানা গিয়েছে। খবর পেয়ে সোনারি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ প্রচেষ্টায় মৃতদেহগুলি উদ্ধার করে এমজিএম হাসপাতালে পাঠায়। দুর্ঘটনাগ্রস্ত গাড়ি ও ট্রাকটি পুলিশ জব্দ করেছে।

প্রাথমিক তদন্তে ট্রাকের অনিয়মিত পার্কিং ও গাড়ির অতিরিক্ত গতির বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। মন্ত্রীর মেয়ের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই রাজনৈতিক মহল ও পরিবারে শোকের ছায়া নেমে আসে। মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনসহ একাধিক নেতা শোক প্রকাশ করেছেন।

Share with

আরো পড়ুন -

নতুন সপ্তাহ,নতুন খবর - ‘মানুষের মতামত’

News paper

e-Paper পড়ুন