বৃহস্পতিবার, সেপ্টেম্বর 24, 2026
18:50:51 | কলকাতা
সর্বশেষ সংবাদ

দীর্ঘদিনের খোঁজের পর ইন্দোরে গ্রেফতার বিষ্ণু অধিকারী,ভোররাতে নৈহাটি থানায় হাজির পুলিশ

CrimeNews

ইন্দোর থেকে গ্রেফতার INTTUC নেতা বিষ্ণু অধিকারী। তোলাবাজি, একাধিক খুন, হুমকি এবং জমি-বাড়ি ও সম্পত্তি দখলের অভিযোগে তাঁকে গ্রেফতার করেছে নৈহাটি থানার পুলিশ।

প্রবীর পাঞ্জা,মানুষের মতামত:দীর্ঘদিনের খোঁজের পর অবশেষে পুলিশের জালে INTTUC নেতা বিষ্ণু অধিকারী। মধ্যপ্রদেশের ইন্দোর থেকে তাঁকে গ্রেফতার করে নৈহাটি থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, তোলাবাজি, একাধিক খুনের মামলা, হুমকি এবং জোর করে জমি, বাড়ি ও সম্পত্তি দখলের মতো একাধিক গুরুতর অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। গত পরশুদিন ইন্দোর থেকে গ্রেফতারের পর বৃহস্পতিবার ভোররাতে বিষ্ণু অধিকারীকে নৈহাটি থানায় নিয়ে আসে পুলিশ। তাঁকে ঘিরে দীর্ঘদিন ধরেই বিভিন্ন অভিযোগের তদন্ত চলছিল বলে জানা গিয়েছে। গ্রেফতারের পর তাঁকে জিজ্ঞাসাবাদ করে অভিযোগগুলির বিষয়ে আরও তথ্য সংগ্রহের চেষ্টা করছেন তদন্তকারীরা। তাঁর বিরুদ্ধে থাকা মামলাগুলির নথি খতিয়ে দেখার পাশাপাশি, অন্যান্য ঘটনায় তাঁর কোনও যোগ রয়েছে কি না, তাও তদন্ত করে দেখছে পুলিশ। ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

Share with