বৃহস্পতিবার, সেপ্টেম্বর 24, 2026
00:00:24 | কলকাতা
সর্বশেষ সংবাদ

মন্ত্রিসভার বৈঠকে ফের ২৫০ মাদ্রাসা বন্ধের সিদ্ধান্ত রাজ্যের,জানুয়ারি থেকে বন্ধ হবে পঠন-পাঠন

Education

পড়ুয়া ও পরিকাঠামোর অভাবের কারণে রাজ্যে আরও ২৫০টি মাদ্রাসা বন্ধের সিদ্ধান্ত। মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত,জানুয়ারি থেকে কার্যকর হবে নতুন ব্যবস্থা।

স্টাফ রিপোর্টার,মানুষের মতামত:বছরশেষে ফের ২৫০টি মাদ্রাসা বন্ধের সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। বুধবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। সরকারি সূত্রে জানা গিয়েছে, প্রায় পড়ুয়াহীন এবং পরিকাঠামোহীন ২৫০টি সরকারি স্বীকৃতিপ্রাপ্ত বেসরকারি মাদ্রাসা আগামী ডিসেম্বরের শেষে বন্ধ করা হবে। চলতি শিক্ষাবর্ষে ওই মাদ্রাসাগুলিতে হাতে গোনা পড়ুয়া থাকায় তাঁদের পঠন-পাঠনে যাতে কোনও সমস্যা না হয়, সেই বিষয়টি বিবেচনা করেই নতুন শিক্ষাবর্ষ অর্থাৎ জানুয়ারি থেকে সিদ্ধান্ত কার্যকর করার পরিকল্পনা করা হয়েছে। এর আগে সরকারি অনুদান না পাওয়া ২৫২টি মাদ্রাসা বন্ধ করেছে রাজ্য সরকার। পাশাপাশি আরও ১০০টি মাদ্রাসাকে ইতিমধ্যেই শোকজ করা হয়েছে। ওই মাদ্রাসাগুলির বিষয়ে রিপোর্ট পুজোর আগেই পাওয়ার কথা। রিপোর্টের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ করা হবে বলে জানা গিয়েছে। রাজ্যের এই সিদ্ধান্ত ঘিরে শিক্ষা মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

Share with