বৃহস্পতিবার, সেপ্টেম্বর 24, 2026
23:44:59 | কলকাতা
সর্বশেষ সংবাদ

রসগোল্লার গামলায় কী দেখা গেল?অভিযানে চক্ষু চড়কগাছ আধিকারিকদের!

জেলা ভিত্তিক সংবাদ

জলপাইগুড়ি শহরে মিষ্টি,পনির ও বেকারি কারখানায় যৌথ অভিযান। একটি মিষ্টির কারখানায় রসগোল্লার গামলায় মৃত মৌমাছি পাওয়ার অভিযোগ। পনিরের নমুনাও সংগ্রহ করা হয়েছে।

তপন রায়,মানুষের মতামত:জলপাইগুড়ি শহরে বৃষ্টির মধ্যেই কোতোয়ালি থানার পুলিশকে সঙ্গে নিয়ে যৌথ অভিযান চালাল উপভোক্তা বিষয়ক দফতর, স্বাস্থ্য দফতরের খাদ্য সুরক্ষা বিভাগ, খাদ্য দফতর এবং লিগ্যাল মেট্রোলজি দফতরের আধিকারিকরা। শহরের দুটি মিষ্টি তৈরির কারখানা, একটি পনির কারখানা এবং একটি বেকারিতে অভিযান চালানো হয়। পনির কারখানার পরিকাঠামো ও পরিবেশ দেখে অসন্তোষ প্রকাশ করেন আধিকারিকরা। নথিপত্রেও গরমিলের অভিযোগ ওঠে। পনিরের গুণমান যাচাই করতে নমুনা সংগ্রহ করা হয়। এরপর দুটি মিষ্টির কারখানায় গিয়ে রসগোল্লার বড় গামলায় অসংখ্য মৃত মৌমাছি দেখতে পান আধিকারিকরা। অন্য একটি নামী মিষ্টির কারখানায় অস্বাস্থ্যকর পরিবেশ পাওয়ায় মালিককে সতর্ক করা হয়। জেলা উপভোক্তা বিষয়ক দফতরের সহ-অধিকর্তা দেবাশিস মণ্ডল জানান, যেখানে অস্বাস্থ্যকর পরিস্থিতি ধরা পড়েছে, সেখানে নিয়ম মেনে ব্যবস্থা নেওয়া হবে। উপভোক্তা সুরক্ষায় এমন অভিযান চলবে বলেও জানিয়েছেন আধিকারিকরা।

Share with