বুধবার, সেপ্টেম্বর 23, 2026
23:08:20 | কলকাতা
সর্বশেষ সংবাদ

বেঙ্গালুরু ক্যাফে বিস্ফোরণকাণ্ডে অভিযানে সাহসিকতার স্বীকৃতি,পুরস্কৃত পূর্ব মেদিনীপুরের ৭ পুলিশ আধিকারি

Administrationজেলা ভিত্তিক সংবাদ

বেঙ্গালুরু ক্যাফে বিস্ফোরণকাণ্ডে অভিযুক্তদের দীঘায় গ্রেফতারের অভিযানে ভূমিকার জন্য পূর্ব মেদিনীপুরের সাত পুলিশ আধিকারিককে পুরস্কৃত করা হয়েছে!নিমতৌড়িতে পুলিশের অনুষ্ঠানে আধুনিক তদন্ত সরঞ্জামও দেওয়া হয়।

স্টাফ রিপোর্টার,মানুষের মতামত:২০২৪ সালের বেঙ্গালুরু ক্যাফে বিস্ফোরণকাণ্ডে অভিযুক্তরা দীঘায় এসে আত্মগোপন করেছিল বলে জানানো হয়েছে। সেই সময় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার সঙ্গে সমন্বয় রেখে অভিযুক্তদের গ্রেফতারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন পূর্ব মেদিনীপুরের সাত পুলিশ আধিকারিক। তাঁদের সাহসিকতা ও দায়িত্বশীল ভূমিকার স্বীকৃতি হিসেবে পুরস্কৃত করা হয়।

পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের উদ্যোগে নিমতৌড়ি পুলিশ লাইনে আয়োজিত অনুষ্ঠানে আধুনিক তদন্ত সরঞ্জামও তুলে দেওয়া হয়। প্রতিটি থানায় উন্নত যোগাযোগ ব্যবস্থার জন্য নির্দিষ্ট মোবাইল ফোন ও নম্বর দেওয়া হয়। পাশাপাশি বৈজ্ঞানিক তদন্তকে আরও শক্তিশালী করতে প্রয়োজনীয় উপকরণ, নতুন ফৌজদারি আইন সংক্রান্ত বই এবং প্রোজেক্টর মেশিন প্রদান করা হয়।

অনুষ্ঠানে বিভিন্ন প্রশংসনীয় ও সাহসিকতার কাজের জন্য পুলিশকর্মী এবং সিভিক ভলান্টিয়ারদেরও সম্মাননা ও পুরস্কার দেওয়া হয়। উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুরের এসপি অংশুমান সাহা,আইপিএস, অ্যাডিশনাল এসপি বিবেক কুমার বার্মা,আইপিএস-সহ জেলার বিভিন্ন থানার পুলিশ আধিকারিকরা।

Share with