মঙ্গলবার, নভেম্বর 10, 2026
04:15:16 | কলকাতা
সর্বশেষ সংবাদ

জাতীয় চলচ্চিত্র পুরস্কারে বড় সম্মান, যামি গৌতম থেকে রণদীপ হুডা—কারা পেলেন পুরস্কার?

গুজরাটের একতা নগরে অনুষ্ঠিত ৭২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠান।সেরা অভিনেত্রী যামি গৌতম,সেরা অভিনেতা কার্তিক আরিয়ান এবং সেরা নবাগত পরিচালক রণদীপ হুডা সম্মানিত।

স্টাফ রিপোর্টার,মানুষের মতামত:গুজরাটে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠিত হল ৭২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠান। ভারতীয় চলচ্চিত্রের বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য একাধিক শিল্পী ও কলাকুশলীকে সম্মানিত করা হয়। অনুষ্ঠানে পুরস্কারপ্রাপ্তদের মধ্যে ছিলেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী যামি গৌতম, অভিনেতা কার্তিক আরিয়ান এবং রণদীপ হুডা। জাতীয় চলচ্চিত্র পুরস্কার দেশের অন্যতম মর্যাদাপূর্ণ চলচ্চিত্র সম্মান হিসেবে বিবেচিত। প্রতি বছর বিভিন্ন ভাষার সিনেমা, অভিনয়, পরিচালনা, সংগীত ও অন্যান্য কারিগরি ক্ষেত্রে সেরা কাজগুলিকে এই পুরস্কারের মাধ্যমে স্বীকৃতি দেওয়া হয়। গুজরাটের অনুষ্ঠানে বিজয়ীদের হাতে সম্মাননা তুলে দেওয়া হয়। পুরস্কারপ্রাপ্তদের সাফল্যে বলিউড ও চলচ্চিত্রপ্রেমীদের মধ্যে উচ্ছ্বাস দেখা দিয়েছে। সামাজিক মাধ্যমেও তারকাদের অভিনন্দন জানিয়ে ভক্তরা নানা পোস্ট করছেন। অনুষ্ঠান ঘিরে চলচ্চিত্র জগতের বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতি এবং তারকাদের সম্মাননা গ্রহণ ছিল অন্যতম আকর্ষণ।

Share with

আরো পড়ুন -

নতুন সপ্তাহ,নতুন খবর - ‘মানুষের মতামত’

News paper

e-Paper পড়ুন