মঙ্গলবার, নভেম্বর 10, 2026
04:15:16 | কলকাতা
সর্বশেষ সংবাদ

তুরস্কে ভারতের ডিজেল রপ্তানিতে রেকর্ড,এক বছরে প্রায় পাঁচ গুণ বৃদ্ধি

২০২৬ সালের আগস্টে তুরস্কে ভারতের ডিজেল রপ্তানি রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। মাসে ১.২ লক্ষ ব্যারেলের বেশি ডিজেল আমদানি করেছে তুরস্ক। রাশিয়া ও মধ্যপ্রাচ্যের পরিস্থিতিতে ভারতের নতুন বাজার।

স্টাফ রিপোর্টার,মানুষের মতামত:ভারত থেকে তুরস্কে পেট্রোলিয়াম পণ্য, বিশেষ করে ডিজেল রপ্তানি, ২০২৬ সালের আগস্টে রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। শিপিং ডেটা অনুযায়ী, ওই মাসে তুরস্ক ভারত থেকে প্রতি মাসে ১ লক্ষ ২০ হাজার ব্যারেলেরও বেশি ডিজেল আমদানি করেছে, যা এখনও পর্যন্ত সর্বোচ্চ। এক বছরের তুলনায় এই রপ্তানি প্রায় পাঁচ গুণ বেড়েছে বলে জানা যাচ্ছে। রপ্তানির বড় অংশ সরবরাহ করেছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ। আন্তর্জাতিক জ্বালানি বাজারে পরিবর্তিত পরিস্থিতিই এই বৃদ্ধির অন্যতম কারণ বলে মনে করা হচ্ছে। রাশিয়ার ডিজেল রপ্তানিতে নিষেধাজ্ঞা এবং মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার জেরে তুরস্ক বিকল্প সরবরাহকারীর দিকে ঝুঁকেছে। সেই সুযোগে ভারতীয় রিফাইনারিগুলির জন্য তুরস্ক নতুন গুরুত্বপূর্ণ বাজার হিসেবে উঠে এসেছে। বিশেষজ্ঞদের মতে, এই রপ্তানি বৃদ্ধি ভারতের বিপুল পরিশোধন ক্ষমতা এবং আন্তর্জাতিক জ্বালানি বাণিজ্যে দেশের ক্রমবর্ধমান ভূমিকারও ইঙ্গিত দিচ্ছে।

Share with

আরো পড়ুন -

নতুন সপ্তাহ,নতুন খবর - ‘মানুষের মতামত’

News paper

e-Paper পড়ুন