মঙ্গলবার, সেপ্টেম্বর 22, 2026
20:48:28 | কলকাতা
সর্বশেষ সংবাদ

স্বরূপনগর সীমান্তে দুই বাংলাদেশির সঙ্গে সেনা জওয়ান আটক,মানব পাচারের অভিযোগ

CrimeNationalজেলা ভিত্তিক সংবাদ

বিথারী-হাকিমপুর সীমান্তে বড়সড় ঘটনা! দুই বাংলাদেশির সঙ্গে সেনা জওয়ান আটক, কী রহস্য? অর্থের বিনিময়ে বাংলাদেশি নাগরিকদের সীমান্ত পার করানোর অভিযোগ, ঘটনার পিছনে কোনও পাচারচক্র রয়েছে কি না খতিয়ে দেখছে পুলিশ

স্নেহাশীষ মুখার্জি, মানুষের মতামত:উত্তর ২৪ পরগনার স্বরূপনগরের বিথারী-হাকিমপুর সীমান্তে দুই বাংলাদেশি নাগরিককে অবৈধভাবে ভারতে প্রবেশ করানোর অভিযোগে এক সেনা জওয়ানকে আটক করেছে বিএসএফ। ঘটনায় দুই বাংলাদেশি নাগরিককেও গ্রেফতার করেছে স্বরূপনগর থানার পুলিশ।

জানা গিয়েছে, দোহারকান্দা সীমান্ত দিয়ে ওই দুই বাংলাদেশি নাগরিক ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন বলে অভিযোগ। সীমান্তে কর্তব্যরত ১৪৩ নম্বর ব্যাটালিয়নের বিএসএফ জওয়ানরা তাঁদের আটক করেন। ধৃতদের নাম জয় বারুই ও বৈশাখী বারুই। তাঁদের বাড়ি বাংলাদেশের গোপালগঞ্জ এলাকায় বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

অভিযোগ,গৌতম অধিকারী নামে এক সেনা জওয়ান অর্থের বিনিময়ে তাঁদের সীমান্ত পার করানোর চেষ্টা করছিলেন। বর্তমানে তিনি যোধপুরে কর্মরত বলে জানা গিয়েছে।তাঁর বাড়ি হুগলির মগরায়।ঘটনায় কোনও পাচারচক্র জড়িত কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। বিজেপি নেতা সুসেন বৈদ্য নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন।তদন্ত শেষ না হওয়া পর্যন্ত অভিযোগের সত্যতা নিশ্চিত নয়।

Share with