মঙ্গলবার, সেপ্টেম্বর 22, 2026
20:44:39 | কলকাতা
সর্বশেষ সংবাদ

তিন মাস ধরে জলবন্দি বসিরহাটের ২১ নম্বর ওয়ার্ড,ঘরের ভিতর ঢুকছে সাপ-মাছ, নৌকার দাবিতে বাসিন্দারা

Public Interest Newsজেলা ভিত্তিক সংবাদ

বসিরহাটের ২১ নম্বর ওয়ার্ডে প্রায় তিন মাস ধরে জলবন্দি কয়েকশো পরিবার।বাড়ির ঘরেও ঢুকছে জল,সাপ-মাছ ও পোকামাকড়।দ্রুত জল নিকাশির পাশাপাশি নৌকার দাবি স্থানীয়দের।

হাসানুজ্জামান,মানুষের মতামত:টানা প্রায় তিন মাস ধরে জলমগ্ন বসিরহাট পৌরসভার ২১ নম্বর ওয়ার্ডের বিস্তীর্ণ এলাকা। রাস্তা, বাড়ির উঠোন পেরিয়ে একাধিক বাড়ির ঘরের ভিতরেও ঢুকে পড়েছে জল। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন জল জমে থাকায় দুর্গন্ধ ছড়ানোর পাশাপাশি ঘরে ঢুকে পড়ছে সাপ, মাছ ও বিভিন্ন পোকামাকড়। ফলে চরম দুর্ভোগে দিন কাটাচ্ছেন কয়েকশো পরিবার।

বাসিন্দাদের দাবি, জল জমে থাকায় এলাকায় দূষণ বাড়ছে এবং অনেকের চর্মরোগ, জ্বর, সর্দি-কাশির মতো সমস্যা দেখা দিয়েছে। কয়েকজন বাসিন্দার দাবি, এলাকায় ডেঙ্গুতেও আক্রান্ত হয়েছেন দু’জন। যদিও এই দাবির স্বাধীন সরকারি নিশ্চয়তা মেলেনি। পরিস্থিতির কারণে কয়েকটি পরিবার অন্যত্র আশ্রয় নিয়েছে বলেও অভিযোগ।

জলবন্দি বাসিন্দাদের দাবি, দ্রুত জল নিকাশির ব্যবস্থা করার পাশাপাশি জরুরি ভিত্তিতে এলাকায় নৌকার ব্যবস্থা করা হোক। বিধায়ক সুরজিৎ মিত্র জানিয়েছেন,বিষয়টি পৌরসভার প্রশাসক ও মহকুমা শাসককে জানানো হয়েছে। দ্রুত জল নিকাশির উদ্যোগ নেওয়া হবে।

Share with