বুধবার, সেপ্টেম্বর 23, 2026
22:27:33 | কলকাতা
সর্বশেষ সংবাদ

রাজ্যসভা ভোটের দিন ঘোষণা,তারপরই কোয়েলকে নিয়ে নতুন জল্পনা—নেপথ্যে কী?

বিনোদনরাজনীতি

জল্পনা তুঙ্গে। রাজ্যসভা উপনির্বাচনের বিজ্ঞপ্তির পর কোয়েল মল্লিককে ঘিরে নতুন করে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা।

প্রবীর পাঞ্জা,মানুষের মতামত:রাজ্যসভা উপনির্বাচনের বিজ্ঞপ্তি ঘিরে ফের জোর চর্চায় টলিউড অভিনেত্রী কোয়েল মল্লিক।চলতি বছরের জুলাইয়ে তৃণমূলের মনোনয়নে রাজ্যসভায় যাওয়ার পর মাত্র কয়েক মাসের মধ্যেই সাংসদ পদ থেকে ইস্তফা দেন কোয়েল। এবার তাঁর ছেড়ে যাওয়া আসনে আগামী ১৬ অক্টোবর উপনির্বাচনের দিন ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

এরই মধ্যে রাজনৈতিক মহলে প্রশ্ন, ফের কি রাজ্যসভায় ফিরতে চলেছেন কোয়েল? সূত্রের দাবি, বিজেপির টিকিটে তাঁকে প্রার্থী করার সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে। এমনকি ৬ অক্টোবর মনোনয়ন জমা দেওয়ার শেষ দিনকে ঘিরেও জল্পনা তুঙ্গে। তবে কোয়েল মল্লিক বা বিজেপির তরফে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। ফলে জোড়াফুল থেকে পদ্ম—কোয়েলের রাজনৈতিক যাত্রা কোন দিকে মোড় নেয়, সেদিকেই নজর।

Share with