মঙ্গলবার, সেপ্টেম্বর 22, 2026
03:46:15 | কলকাতা
সর্বশেষ সংবাদ

৩৭ লক্ষের বেশি আপিল!এবার কমিশনের বড় পরিকল্পনা—১৯ থেকে ৪২ ট্রাইবুনাল,শুনানি হবে ডিজিটালেও?

kolkataPublic Interest News

পশ্চিমবঙ্গের SIR-এ ৩৭ লক্ষের বেশি আপিল এখনও বিচারাধীন। দ্রুত নিষ্পত্তির জন্য ১৯ থেকে ৪২টি অ্যাপিলেট ট্রাইবুনাল করার প্রস্তাব দিয়েছে নির্বাচন কমিশন।

প্রবীর পাঞ্জা,মানুষের মতামত:পশ্চিমবঙ্গে ভোটার তালিকা নিয়ে চলা এসআইআর বিতর্কের জেরে আপিল দ্রুত মেটাতে ট্রাইবুনালের সংখ্যা বাড়ানোর প্রস্তাব দিয়েছে নির্বাচন কমিশন। বর্তমানে ১৯টি ট্রাইবুনাল রয়েছে। কমিশনের প্রস্তাব, রাজ্যের ৪২টি লোকসভা কেন্দ্রের সঙ্গে সামঞ্জস্য রেখে ট্রাইবুনালের সংখ্যা ৪২ করা হোক। কমিশনের হলফনামা অনুযায়ী, এখনও প্রায় ৩৭.০৫ লক্ষ আপিল বিচারাধীন রয়েছে। মোট ৩৮.৩১ লক্ষ আবেদনের মধ্যে ২২.২১ লক্ষ আবেদন বাদ পড়া ভোটারদের পুনরায় নাম অন্তর্ভুক্তির জন্য করা হয়েছে।

শুধু ট্রাইবুনালের সংখ্যা নয়, শুনানির প্রক্রিয়াতেও প্রযুক্তির ব্যবহারের প্রস্তাব রয়েছে। কমিশন জানিয়েছে, তাদের তৈরি ‘লোকেশন-অ্যাগনস্টিক’ সফটওয়্যারের মাধ্যমে বিচারকরা নির্দিষ্ট জায়গায় উপস্থিত না থেকেও শুনানি করতে পারবেন।২২ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টে বিষয়টি নিয়ে শুনানি হওয়ার কথা। এখন আদালত এই প্রস্তাব নিয়ে কী অবস্থান নেয়, সেদিকেই নজর।

Share with