মঙ্গলবার, সেপ্টেম্বর 22, 2026
03:46:52 | কলকাতা
সর্বশেষ সংবাদ

ডেঙ্গি প্রচারে গিয়ে বিক্ষোভের মুখে অগ্নিমিত্রা,কী দাবি স্বাস্থ্যকর্মীদের?

kolkataPublic Interest News

চিৎপুরে অস্থায়ী স্বাস্থ্যকর্মীদের একাংশ বেতন বৃদ্ধির দাবিতে অগ্নিমিত্রা পালের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখান। স্বাস্থ্যকর্মীদের দাবি নিয়ে কী বললেন মন্ত্রী?

স্টাফ রিপোর্টার,মানুষের মতামত: বেতন বৃদ্ধির দাবিতে রাজ্যের পুর ও নগরোন্নয়নমন্ত্রী অগ্নিমিত্রা পালের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখালেন পুরসভার অস্থায়ী স্বাস্থ্যকর্মীদের একাংশ। সোমবার চিৎপুরে ডেঙ্গি-বিরোধী প্রচার কর্মসূচিতে যোগ দিয়েছিলেন মন্ত্রী। কর্মসূচি শেষে তিনি বেরিয়ে যাওয়ার সময় তাঁর গাড়ি ঘিরে বিক্ষোভ দেখান অস্থায়ী স্বাস্থ্যকর্মীরা।

বিক্ষোভকারীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে তাঁরা পুরসভায় অস্থায়ী স্বাস্থ্যকর্মী হিসেবে কাজ করছেন। কিন্তু তাঁদের পারিশ্রমিক সেই অনুযায়ী বাড়েনি। এদিন মন্ত্রীর কাছে মূলত বেতন বৃদ্ধির দাবি জানান তাঁরা। কিছুক্ষণ বিক্ষোভের পর পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করা হয়। ঘটনাকে ঘিরে চিৎপুর এলাকায় চাঞ্চল্য ছড়ায়। বিক্ষোভকারীদের দাবি, তাঁদের কাজের তুলনায় বর্তমান পারিশ্রমিক যথেষ্ট নয়। অন্যদিকে, বিষয়টি নিয়ে মন্ত্রীর তরফে কী পদক্ষেপ করা হবে, তা নিয়ে নজর রয়েছে।

Share with