মঙ্গলবার, সেপ্টেম্বর 22, 2026
03:46:32 | কলকাতা
সর্বশেষ সংবাদ

দলের নেতাদের বিরুদ্ধেই মারধরের অভিযোগ, হিঙ্গলগঞ্জে বিজেপির অন্দরে কী ঘটল?

জেলা ভিত্তিক সংবাদরাজনীতি

বসিরহাটের হিঙ্গলগঞ্জে বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ উঠেছে দলের দুই নেতার বিরুদ্ধে। ঘটনায় থানায় লিখিত অভিযোগ ও পাল্টা অভিযোগ। তদন্ত শুরু করেছে পুলিশ।

স্টাফ রিপোর্টার,মানুষের মতামত: বসিরহাটের হিঙ্গলগঞ্জ বিধানসভার মামুদপুর ১০৩ নম্বর বুথে বিজেপির এক কর্মীকে মারধরের অভিযোগ উঠেছে দলেরই দুই নেতার বিরুদ্ধে। বিজেপি কর্মী রমেশ মালির অভিযোগ, দলের মধ্যে অন্যায়ের প্রতিবাদ করায় হিঙ্গলগঞ্জ গ্রাম পঞ্চায়েতের সদস্য অমিত মণ্ডল ও বিজেপি নেতা পার্থপ্রতিম জানা তাঁকে মারধর করেন। রক্তাক্ত অবস্থায় তাঁকে স্যান্ডেলেরবিল গ্রামীণ হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা করানো হয় বলে অভিযোগ।

ঘটনার পর হিঙ্গলগঞ্জ থানায় অমিত মণ্ডল ও পার্থপ্রতিম জানার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন রমেশ মালি। পাশাপাশি রমেশ মালির বিরুদ্ধেও থানায় পাল্টা অভিযোগ দায়ের হয়েছে। তবে তাঁদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত দুই নেতা। লিখিত অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে হিঙ্গলগঞ্জ থানার পুলিশ। অভিযোগের সত্যতা ও ঘটনার প্রকৃত কারণ তদন্তের পরই স্পষ্ট হবে।

Share with