বুধবার, সেপ্টেম্বর 23, 2026
05:07:14 | কলকাতা
সর্বশেষ সংবাদ

বলিউড নয়,অস্কারে ভারতের মুখ মারাঠি ছবি ‘গোঁধল’!

আন্তর্জাতিকবিনোদন

অস্কার ২০২৭-এ ভারতের অফিসিয়াল এন্ট্রি হিসেবে নির্বাচিত হয়েছে সন্তোষ দাভাখর পরিচালিত মারাঠি ছবি ‘গোঁধল’।আন্তর্জাতিক মঞ্চে ভারতের প্রতিনিধিত্ব করবে এই ছবি।

স্টাফ রিপোর্টার,মানুষের মতামত:২০২৭ সালের অস্কারে ভারতের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবে মারাঠি ছবি ‘গোঁধল’। পরিচালক সন্তোষ দাভাখরের এই ছবিটিকেই আসন্ন Academy Awards-এর জন্য ভারতের অফিসিয়াল এন্ট্রি হিসেবে নির্বাচিত করা হয়েছে। গ্রামীণ সমাজ, মানুষের সম্পর্ক এবং সামাজিক বাস্তবতার বিভিন্ন দিককে কেন্দ্র করে নির্মিত এই মারাঠি ছবিটি ইতিমধ্যেই আলোচনায় এসেছে। ভারতের বিভিন্ন আঞ্চলিক ভাষার ছবির মধ্যে থেকে ‘গোঁধল’-এর নির্বাচন ভারতীয় সিনেমার বৈচিত্র্যকে আরও একবার আন্তর্জাতিক মঞ্চে তুলে ধরার সুযোগ তৈরি করেছে। অস্কারের আন্তর্জাতিক ফিচার ফিল্ম বিভাগে এবার ভারতের প্রতিনিধিত্ব করবে ছবিটি। আগামী Academy Awards-এ বিশ্বের বিভিন্ন দেশের ছবির সঙ্গে প্রতিযোগিতায় নামবে ‘গোঁধল’।

Share with