মঙ্গলবার, সেপ্টেম্বর 22, 2026
05:08:09 | কলকাতা
সর্বশেষ সংবাদ

শ্বশুরবাড়িতে বধূর মৃত্যু, পরিবারের দাবি ‘খুন’!ময়নাতদন্তের রিপোর্টেই মিলবে উত্তর?

Crimeজেলা ভিত্তিক সংবাদ

হাড়োয়ার মাজমপুরে ১৯ বছরের বধূ শরিফা খাতুনের ঝুলন্ত দেহ উদ্ধার।পরিবারের অভিযোগ,বিয়ের পর থেকেই নির্যাতন চলত। আত্মহত্যা নাকি খুন, মৃত্যুর কারণ জানতে তদন্তে পুলিশ।

হাসানুজ্জামান,মানুষের মতামত:হাড়োয়া থানার অন্তর্গত বকজুড়ি গ্রাম পঞ্চায়েতের মাজমপুর গ্রামের পূর্বপাড়ায় ১৯ বছরের এক বধূর ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতার নাম শরিফা খাতুন। পরিবার সূত্রে জানা যায়, মিনাখাঁর দেউলী মালিয়াড়ি গ্রামের শরিফার সঙ্গে মাজমপুরের বাসিন্দা দিনমজুর শুকুর আলী লস্করের বিয়ে হয়। তাঁদের ১৮ মাসের একটি পুত্রসন্তান রয়েছে। মৃতার পরিবারের অভিযোগ, বিয়ের পর থেকেই শরিফার উপর মানসিক ও শারীরিক নির্যাতন চালানো হত। গতকাল সন্ধ্যায় তাঁর মৃত্যুর খবর পেয়ে পরিবারের সদস্যরা হাড়োয়া থানার পুলিশের সঙ্গে শ্বশুরবাড়িতে পৌঁছন। সেখান থেকে দেহ উদ্ধার করে হাড়োয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। পরে দেহ ময়নাতদন্তের জন্য বসিরহাট জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। পরিবারের দাবি, শরিফাকে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে। যদিও এখনও লিখিত অভিযোগ দায়ের হয়নি। মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলে মৃত্যুর কারণ স্পষ্ট হবে।

Share with