রবিবার, সেপ্টেম্বর 20, 2026
23:46:32 | কলকাতা
সর্বশেষ সংবাদ

ভাতারে মণ্ডল সভাপতিকে মারধরের অভিযোগ,বিজেপিরই ২ কর্মী গ্রেপ্তার

জেলা ভিত্তিক সংবাদরাজনীতি

পূর্ব বর্ধমানের ভাতারে বিজেপির মণ্ডল সভাপতি অরিন্দম ঘোষকে মারধরের অভিযোগে দলেরই দুই কর্মী সোমনাথ দাস ও আব্দুল জাফর সেখকে গ্রেপ্তার করেছে পুলিশ।

স্টাফ রিপোর্টার,মানুষের মতামত:পূর্ব বর্ধমানের ভাতারে বিজেপির মণ্ডল সভাপতিকে মারধরের অভিযোগে দলেরই দুই কর্মীকে গ্রেপ্তার করল পুলিশ। ধৃতরা হলেন সোমনাথ দাস এবং আব্দুল জাফর সেখ ওরফে শেখ কালো। দু’জনেরই বাড়ি ভাতার থানার এরুয়ার গ্রামে। শনিবার রাতে তাঁদের গ্রেপ্তার করা হয়। রবিবার ধৃতদের বর্ধমান আদালতে পেশ করা হয়েছে।

ঘটনার সূত্রপাত শুক্রবার রাতে এরুয়ার গ্রামে। বিজেপির দুই পক্ষের মধ্যে গণ্ডগোলের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন ভাতার ২ নম্বর মণ্ডল সভাপতি অরিন্দম ঘোষ। অভিযোগ, সেখানে একপক্ষের উত্তেজিত লোকজন তাঁর উপর হামলা চালায়। মারধর করা হয় আরও কয়েকজন বিজেপি কর্মীকেও বলে অভিযোগ।পরে থানায় অভিযোগ দায়ের হলে তদন্তে নেমে দুই কর্মীকে গ্রেপ্তার করে পুলিশ। যদিও ধৃতদের দাবি, তাঁরা নির্দোষ এবং তাঁদের বিরুদ্ধে অভিযোগ মিথ্যা।

Share with