ফুটবলে কিক,তারপরই বড় বার্তা!রেজিনগরে কাল থেকেই মাঠে রবিউল
রেজিনগর উপনির্বাচনের আগে দলীয় কর্মীদের নিয়ে বৈঠক তৃণমূল প্রার্থী রবিউল আলম চৌধুরীর। দলীয় কার্যালয় থেকে ফুটবলে কিক মেরে প্রচারের সূচনা, কাল থেকেই মাঠে নামার প্রস্তুতি।
আমিনুল হক,মানুষের মতামত:রেজিনগর বিধানসভা উপনির্বাচন সামনে রেখে সাংগঠনিক প্রস্তুতিতে জোর তৃণমূলের।বেলডাঙা রেল বাজারের দলীয় কার্যালয়ে কর্মী ও জেলা নেতৃত্বকে নিয়ে বিশেষ বৈঠক করেন তৃণমূল প্রার্থী রবিউল আলম চৌধুরী। আগামী ৬ অক্টোবরের ভোটকে সামনে রেখে কর্মীদের মনোবল চাঙ্গা করা এবং প্রচারের রণকৌশল নিয়ে বৈঠকে আলোচনা হয়। বৈঠকের পর দলীয় কার্যালয় থেকেই ফুটবলে কিক মেরে নির্বাচনী প্রচারের সূচনা করেন রবিউল।
দলের তরফে কর্মীদের দ্রুত প্রচারে নামার বার্তাও দেওয়া হয়েছে। রবিবার সন্ধ্যায় রেজিনগরের দলীয় কার্যালয়ে স্থানীয় নেতৃত্বের সঙ্গে আরও একটি বৈঠক করার কথা জানিয়েছেন প্রার্থী। এরপর সোমবার থেকেই সরাসরি প্রচারে মাঠে নামবেন রবিউল। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন কালীগঞ্জের বিধায়িকা আলিফা আহমেদ, জলঙ্গির বিধায়ক বাবর আলী, তৃণমূল নেতা মহম্মদ আলি-সহ দলের একাধিক নেতা-কর্মী
