রবিবার, সেপ্টেম্বর 20, 2026
15:43:11 | কলকাতা
সর্বশেষ সংবাদ

প্রোটিন পাউডার খুলতেই বিপাশার চোখ কপালে!কৌটার ভিতরে কী ছিল?

Public Interest Newsবিনোদন

বিপাশা বসুর প্রোটিন পাউডারের কৌটায় কৃমি পাওয়া গিয়েছে বলে অভিযোগ। বিষয়টি সামনে আসার পর সংশ্লিষ্ট সংস্থার পক্ষ থেকে পণ্যের গুণমান পরীক্ষা করার উদ্যোগ নেওয়া হয়েছে।

স্টাফ রিপোর্টার,মানুষের মতামত:অভিনেত্রী বিপাশা বসুকে ঘিরে চর্চায় প্রোটিন পাউডার! একটি প্রোটিন পাউডারের কৌটায় কৃমি পাওয়া গিয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। বিষয়টি প্রকাশ্যে আসতেই সামাজিক মাধ্যমে শুরু হয়েছে জোর আলোচনা। অভিযোগের পর সংশ্লিষ্ট সংস্থার পক্ষ থেকে পণ্যটির গুণমান নিয়ে আনুষ্ঠানিকভাবে পরীক্ষা-নিরীক্ষা করার কথা জানানো হয়েছে। সংস্থার তরফে বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। তবে পণ্যটিতে সত্যিই কৃমি ছিল কি না, সে বিষয়ে চূড়ান্ত পরীক্ষার ফল এখনও সামনে আসেনি। ফলে আপাতত বিষয়টি অভিযোগ হিসেবেই রয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে বাজারে বিক্রি হওয়া প্রোটিন পাউডার ও অন্যান্য খাদ্য-সহায়ক পণ্যের গুণমান এবং নিরাপত্তা নিয়েও নতুন করে প্রশ্ন উঠেছে। ঘটনা নিয়ে বিপাশা বসুর বক্তব্য এবং সংস্থার পরবর্তী পরীক্ষার ফলের দিকেই এখন নজর।

Share with