রবিবার, সেপ্টেম্বর 20, 2026
14:51:29 | কলকাতা
সর্বশেষ সংবাদ

ধূপগুড়িতে শতরূপ ঘোষের বিস্ফোরক আক্রমণ,তৃণমূল-বিজেপিকে একসঙ্গে নিশানা

জেলা ভিত্তিক সংবাদরাজনীতি

ধূপগুড়ির কৃষক সম্মেলনে তৃণমূল ও বিজেপিকে নিশানা করলেন বাম নেতা শতরূপ ঘোষ!পরিবারতন্ত্র,নন্দীগ্রাম ও রাজনৈতিক আন্দোলন নিয়ে একাধিক মন্তব্য করেন তিনি।

তপন রায়,মানুষের মতামত:ধূপগুড়িতে সারা ভারত কৃষক সভার সম্মেলনের মঞ্চ থেকে তৃণমূল ও বিজেপিকে আক্রমণ করলেন বাম নেতা শতরূপ ঘোষ। মাগুরমারী-২ গ্রাম পঞ্চায়েতের চৌরঙ্গী ক্লাবের মাঠে কৃষক সভার ৩৯তম ব্লক সম্মেলন উপলক্ষে জনসভার আয়োজন করা হয়।

সেখানে শতরূপ বলেন, পরিবারের ইচ্ছা বা দলের শীর্ষ নেতৃত্বের নির্দেশে নয়, সম্মেলন, সাংগঠনিক গণতন্ত্র ও আন্দোলনের মধ্য দিয়েই বামেদের নেতৃত্ব তৈরি হয়। তৃণমূলকে কটাক্ষ করে তিনি পরিবারতন্ত্রের অভিযোগও তোলেন।

তৃণমূলের নাম ও প্রতীক নিয়ে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত প্রসঙ্গেও মন্তব্য করেন তিনি। পাশাপাশি নন্দীগ্রামে কংগ্রেস প্রার্থী মিলন প্রধানের গ্রেফতারি নিয়েও প্রশ্ন তোলেন শতরূপ। তাঁর দাবি, প্রতিপক্ষকে জেলে পাঠিয়ে নয়, সরাসরি নির্বাচনী লড়াইয়ের মাধ্যমে জয়-পরাজয় হওয়া উচিত। বিজেপিকে নিশানা করে তিনি বলেন, তৃণমূলের সরকার পরিবর্তন চাইলেও বিজেপির সরকার তাঁরা চাননি। একইসঙ্গে কৃষক ও খেতমজুরদের দাবি নিয়ে আন্দোলন আরও জোরদার করার আহ্বান জানান তিনি।

Share with