শাহরুখের পর তমন্না:ব্রোচ কি এবার ‘মাস্ট-হ্যাভ’?
ফ্যাশনে ফিরছে ব্রোচ! শাহরুখ খান, তমন্না ভাটিয়াসহ বলিউড তারকাদের স্টাইলে পুরনো এই অ্যাক্সেসরিজ পেয়েছে আধুনিক লুক। জানুন কীভাবে ব্রোচ আবার ট্রেন্ডে।
স্টাফ রিপোর্টার,মানুষের মতামত:ফ্যাশন দুনিয়ায় আবারও ফিরছে ব্রোচ—একসময় যা মূলত আনুষ্ঠানিক পোশাক ও ঐতিহ্যবাহী গয়নার অংশ হিসেবে পরিচিত ছিল। এবার বলিউড তারকারা এই অ্যাক্সেসরিজকে দিচ্ছেন আধুনিক ও স্টাইলিশ রূপ। ২০২৫ সালের মেট গালায় শাহরুখ খান নজর কেড়েছিলেন তাঁর আকর্ষণীয় ডায়মন্ড-স্টার ব্রোচে। চলতি বছর সইফ আলি খান-কেও দেখা যায় বিশেষ ব্রোচে। অন্যদিকে, তমন্না ভাটিয়া মনীশ মালহোত্রার পোশাকের সঙ্গে স্টেটমেন্ট ব্রোচ ব্যবহার করে নজর কেড়েছেন।
শাড়ি,ব্লেজার,শার্ট, দুপাট্টা কিংবা বান্ধগালায়—ব্রোচ এখন নানা ধরনের পোশাকেই ব্যবহার হচ্ছে। ফ্যাশন বিশেষজ্ঞদের মতে, একটি স্টেটমেন্ট ব্রোচই সাধারণ পোশাককে মুহূর্তে আলাদা করে তুলতে পারে।
