রবিবার, সেপ্টেম্বর 20, 2026
14:51:24 | কলকাতা
সর্বশেষ সংবাদ

ধর্মীয় বিশ্বাস বনাম ব্যক্তিগত খাদ্যাভ্যাস, গো-মাংস বিতর্কে কী বললেন বিনীতা?

বিনোদন

বিশ্বজিৎ চক্রবর্তী ও তিথি বসুর মন্তব্যের পর গো-মাংস বিতর্কে এবার মুখ খুললেন অভিনেত্রী বিনীতা চট্টোপাধ্যায়। ধর্মীয় বিশ্বাস,ব্যক্তিগত খাদ্যাভ্যাস এবং অন্য সম্প্রদায়ের খাবার নিয়ে মন্তব্য—সব নিয়েই নিজের অবস্থান স্পষ্ট করেছেন তিনি।

অভিনেতা বিশ্বজিৎ চক্রবর্তীর গো-মাংস খাওয়া নিয়ে মন্তব্যকে কেন্দ্র করে তৈরি হওয়া বিতর্ক এবার নতুন মোড় নিয়েছে।তাঁর বক্তব্যের পর অভিনেত্রী তিথি বসুও মন্তব্য করেন, যা নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা শুরু হয়। এবার সেই প্রসঙ্গে মুখ খুললেন অভিনেত্রী বিনীতা চট্টোপাধ্যায়। কারও নাম সরাসরি উল্লেখ না করে নিজের ধর্মীয় বিশ্বাস ও খাদ্যাভ্যাসের কথা তুলে ধরেছেন তিনি।

বিনীতা জানান,তাঁকে কেউ ‘কট্টর হিন্দু’ বা ‘কট্টর সনাতনী’ বলতে পারেন। সনাতন ধর্মে গরুকে ‘গৌমাতা’ হিসেবে মানার কারণে নিজের বিশ্বাস থেকে গো-মাংস খাওয়া তিনি মেনে নিতে পারেন না। তবে অন্য কেউ কী খাবেন, তা তাঁর ব্যক্তিগত খাদ্যাভ্যাস বলেও মন্তব্য করেন তিনি। পাশাপাশি, একটি সম্প্রদায়ের মানুষ হয়ে অন্য সম্প্রদায়ের খাদ্যাভ্যাস নিয়ে মন্তব্য বা উপদেশ দেওয়ার বিষয়টিও তিনি সমর্থন করেন না।

Share with