রবিবার, সেপ্টেম্বর 20, 2026
14:51:29 | কলকাতা
সর্বশেষ সংবাদ

সাভারকরকে নিয়ে ফের রাজনৈতিক তরজা, পেনশন প্রসঙ্গে কী বললেন প্রিয়াঙ্ক খড়গে?

Nationalরাজনীতি

বীর সাভারকরকে ঘিরে ফের রাজনৈতিক বিতর্ক। ব্রিটিশ আমলের পেনশন ও পেনশন বাড়ানোর আবেদন নিয়ে প্রশ্ন তুলেছেন কর্ণাটকের মন্ত্রী প্রিয়াঙ্ক খড়গে।

স্টাফ রিপোর্টার,মানুষের মতামত:বীর সাভারকরকে ঘিরে ফের রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে। কর্ণাটকের মন্ত্রী প্রিয়াঙ্ক খড়গে সাভারকরের ব্রিটিশ আমলের পেনশন নিয়ে প্রশ্ন তুলে একাধিক বিষয় সামনে এনেছেন। তাঁর বক্তব্য অনুযায়ী, সাভারকর ১৯২৯ সালের ১ অগস্ট থেকে ১৯৪৭ সালে স্বাধীনতা পর্যন্ত মাসে ৬০ টাকা পেনশন পেয়েছিলেন এবং সেই পেনশন বাড়ানোর জন্যও আবেদন করেছিলেন। পাশাপাশি সাভারকরের একাধিক ‘মার্সি পিটিশন’ নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

সাভারকরের স্বাধীনতা আন্দোলনে ভূমিকা, ব্রিটিশ সরকারের সঙ্গে তাঁর সম্পর্ক এবং পরবর্তী রাজনৈতিক অবস্থান নিয়ে দীর্ঘদিন ধরেই ইতিহাসবিদ ও রাজনৈতিক মহলে বিতর্ক রয়েছে। প্রিয়াঙ্ক খড়গের মন্তব্য সেই পুরনো বিতর্ককে নতুন করে সামনে এনেছে। তাঁর বক্তব্য ঘিরে রাজনৈতিক মহলেও শুরু হয়েছে পাল্টাপাল্টি প্রতিক্রিয়া।

Share with