শনিবার, সেপ্টেম্বর 19, 2026
21:53:22 | কলকাতা
সর্বশেষ সংবাদ

পুরনো গ্যাং,নতুন কাণ্ড!রোহিত শেট্টির ‘গোলমাল ৫’,জানুয়ারিতেই হাসির মহাযুদ্ধ!

বিনোদন

রোহিত শেট্টির জনপ্রিয় কমেডি ফ্র্যাঞ্চাইজি ‘গোলমাল ৫’ মুক্তি পাবে ২০২৭ সালের জানুয়ারিতে। ফিরছেন অজয় দেবগন-সহ সিরিজের একাধিক পরিচিত মুখ।

স্টাফ রিপোর্টার,মানুষের মতামত:বলিউডের জনপ্রিয় কমেডি ফ্র্যাঞ্চাইজি ‘গোলমাল’ আবার ফিরতে চলেছে বড়পর্দায়। পরিচালক রোহিত শেট্টি ঘোষণা করেছেন, ‘গোলমাল ৫’ মুক্তি পাবে ৮ জানুয়ারি ২০২৭। প্রায় এক দশক পর ফের একসঙ্গে দেখা যাবে ফ্র্যাঞ্চাইজির পরিচিত মুখদের। ছবিতে রয়েছেন অজয় দেবগন, অর্শদ ওয়ার্সি, কুণাল খেমু, শ্রেয়স তলপাড়ে, তুষার কাপুর ও শর্মন জোশি। প্রায় দুই দশক পর ‘গোলমাল’ সিরিজে ফিরছেন শর্মন জোশি।

এই ছবিতে প্রথমবার ‘গোলমাল’ দুনিয়ায় যোগ দিয়েছেন অক্ষয় কুমারও। তাঁর চরিত্র সম্পর্কে নির্মাতারা এখনও বিস্তারিত জানায়নি। ২০০৬ সালে শুরু হয়েছিল এই কমেডি সিরিজ। ২০২৭ সালে পঞ্চম কিস্তি মুক্তির সঙ্গে ‘গোলমাল’-এর দুই দশকের যাত্রাও পূর্ণ হবে।

Share with