শনিবার, সেপ্টেম্বর 19, 2026
20:13:58 | কলকাতা
সর্বশেষ সংবাদ

১৭ দেশের প্রতিনিধিদের নিয়ে পরিবেশ ও জলবায়ু সম্মেলন,উদ্বোধন প্রধানমন্ত্রীর

NationalPublic Interest News

নয়াদিল্লিতে NGT-র দু’দিনের আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সম্মেলনে ১৭ দেশের প্রতিনিধিদের অংশগ্রহণ।চালু হল NGT মোবাইল অ্যাপ।

স্টাফ রিপোর্টার,মানুষের মতামত:পরিবেশ ও জলবায়ু পরিবর্তন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনার লক্ষ্যে জাতীয় গ্রিন ট্রাইব্যুনাল (NGT)-এর আয়োজিত দু’দিনের আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার নয়াদিল্লির বিজ্ঞান ভবনে ‘দ্য ফিউচার অব এনভায়রনমেন্ট অ্যান্ড ক্লাইমেট ডায়নামিক্স’ শীর্ষক এই সম্মেলন শুরু হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান বিচারপতি সূর্য কান্ত, অ্যাটর্নি জেনারেল আর. ভেঙ্কটরামানি, পরিবেশমন্ত্রী ভূপেন্দ্র যাদব এবং NGT চেয়ারম্যান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব। সম্মেলনে পরিবেশ সুরক্ষা, জলবায়ু পরিবর্তন, পরিবেশ আইন ও টেকসই উন্নয়ন নিয়ে আলোচনা হচ্ছে। ১৭টি দেশের বিচারপতি, বিশেষজ্ঞ ও বিভিন্ন ক্ষেত্রের প্রতিনিধিরাও অংশ নিয়েছেন।

এই অনুষ্ঠানে NGT-এর নতুন মোবাইল অ্যাপও চালু করেন প্রধানমন্ত্রী। পরিবেশ সুরক্ষাকে কোনও একক প্রতিষ্ঠান নয়, বরং সবার যৌথ দায়িত্ব হিসেবে তুলে ধরা হয়েছে।

Share with