ভারত-ব্রাজিল ম্যাচের প্রস্তুতি পর্যালোচনায় যুবভারতীতে মন্ত্রী ইন্দ্রনীল খান
আসন্ন ভারত-ব্রাজিল ফুটবল ম্যাচকে সামনে রেখে সল্টলেকের বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে প্রস্তুতি খতিয়ে দেখলেন পশ্চিমবঙ্গের ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খান।
তাপস চক্রবর্তী,মানুষের মতামত:আসন্ন ভারত-ব্রাজিল ফুটবল ম্যাচকে সামনে রেখে প্রস্তুতি পর্যালোচনা করলেন পশ্চিমবঙ্গ সরকারের যুব পরিষেবা ও ক্রীড়া দফতরের প্রতিমন্ত্রী (স্বাধীন দায়িত্ব) ড. ইন্দ্রনীল খান। আজ সল্টলেকের বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে গিয়ে স্টেডিয়ামের বিভিন্ন প্রস্তুতি খতিয়ে দেখেন তিনি।
ম্যাচ উপলক্ষে মাঠ, দর্শকাসন, নিরাপত্তা ব্যবস্থা, প্রবেশ ও প্রস্থান পথ এবং অন্যান্য পরিকাঠামোগত প্রস্তুতি নিয়ে সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে আলোচনা করেন মন্ত্রী। দর্শকদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থার উপরও গুরুত্ব দেওয়া হয়। আন্তর্জাতিক মানের এই ম্যাচকে ঘিরে ইতিমধ্যেই ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ তৈরি হয়েছে। ম্যাচের দিন যাতে কোনও ধরনের সমস্যা না হয়, তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সমস্ত দফতর ও কর্তৃপক্ষকে সমন্বয় রেখে কাজ করার বার্তা দেওয়া হয়েছে।
