শনিবার, সেপ্টেম্বর 19, 2026
18:50:29 | কলকাতা
সর্বশেষ সংবাদ

গড়বেতায় ফের উত্তেজনা!পার্টি অফিসে ভাঙচুর-আগুনের অভিযোগ, বিজেপি-সিপিআই(এম)-র পাল্টাপাল্টি দাবি

জেলা ভিত্তিক সংবাদরাজনীতি

পশ্চিম মেদিনীপুরের গড়বেতার খড়কুশমা ও দেওয়ান এলাকায় বিজেপি ও সিপিআই(এম)-কে ঘিরে উত্তেজনা। পার্টি অফিসে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ ঘিরে পাল্টাপাল্টি দাবি।

স্নেহাশীষ মুখার্জি, মানুষের মতামত:পশ্চিম মেদিনীপুরের গড়বেতার খড়কুশমা ও আশপাশের এলাকায় শুক্রবার রাতে বিজেপি ও সিপিআই(এম)-র কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষকে ঘিরে উত্তেজনা ছড়ায়!সিপিআই(এম)-এর অভিযোগ, বিজেপির লোকজন তাদের পার্টি অফিসে ঢুকে গেরুয়া রং করার চেষ্টা করে এবং পরে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

সিপিআই(এম) পশ্চিম মেদিনীপুর জেলা সম্পাদক বিজয় পাল ঘটনায় জড়িতদের গ্রেফতারের দাবি জানিয়েছেন। তাঁর অভিযোগ, খড়কুশমা ও দেওয়ান এলাকায় গ্রামবাসীদের সঙ্গে উত্তেজনা তৈরি হয় এবং কয়েকজনকে পুলিশ আটক করে।

অন্যদিকে বিজেপির দাবি, তাদের কর্মীদের উপর হামলা হয়েছে এবং দলের ১৯ জন কর্মী আহত হয়েছেন বলে অভিযোগ করা হয়েছে।ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক চাপানউতোর অব্যাহত। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পাশাপাশি ঘটনার তদন্ত করছে।

Share with