শনিবার, সেপ্টেম্বর 19, 2026
18:43:45 | কলকাতা
সর্বশেষ সংবাদ

ভোটের পর হামলা-লুট-অগ্নিসংযোগের অভিযোগ,৫ বছর পর গ্রেফতার দুই তৃণমূল নেতা

Crimeজেলা ভিত্তিক সংবাদ

সন্দেশখালির খুলনায় ২০২১ সালের ভোট-পরবর্তী হিংসার মামলায় দুই তৃণমূল নেতা বলরাম দাস ও পলস মণ্ডলকে গ্রেফতার করেছে পুলিশ।বিজেপি কর্মীর বাড়িতে হামলা, লুটপাট,ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ রয়েছে।

হাসানুজ্জামান,মানুষের মতামত:২০২১ সালের বিধানসভা নির্বাচনের পর ভোট-পরবর্তী হিংসার মামলায় দুই তৃণমূল নেতাকে গ্রেফতার করল পুলিশ। ঘটনাটি উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার সন্দেশখালি থানার খুলনা এলাকার।

পুলিশ সূত্রে খবর, ২০২১ সালে ভোটের ফল প্রকাশের পর বিজেপি কর্মী সঞ্জয় মণ্ডলের বাড়িতে হামলা, লুটপাট, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ ওঠে স্থানীয় তৃণমূল নেতা বলরাম দাস ও পলস মণ্ডলের বিরুদ্ধে। অভিযোগ, হামলার সময় বাড়িতে ব্যাপক ভাঙচুর ও লুটপাটের পর আগুন ধরিয়ে দেওয়া হয়।

পরবর্তীতে ঘটনার অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করে। তদন্তে নেমে শুক্রবার রাতে বলরাম দাস ও পলস মণ্ডলকে গ্রেফতার করা হয়। শনিবার দুপুরে ধৃত দু’জনকে বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হয়। গ্রেফতার ঘিরে এলাকায় রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

Share with