শনিবার, সেপ্টেম্বর 19, 2026
17:02:54 | কলকাতা
সর্বশেষ সংবাদ

Public Interest Newsজেলা ভিত্তিক সংবাদ

পূর্ব মেদিনীপুরের মহিষাদলে ১৬ বছরের নাবালিকার সন্তান প্রসব ঘিরে চাঞ্চল্য। মহিষাদল বাশুলিয়া গ্রামীণ হাসপাতালে সন্তানের জন্মের পর POCSO আইনে নাবালিকার স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ।

রাজকুমার বেরা,মানুষের মতামত:পূর্ব মেদিনীপুরের মহিষাদলে নাবালিকার সন্তান প্রসবের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।১৬ সেপ্টেম্বর মহিষাদল বাশুলিয়া গ্রামীণ হাসপাতালে এক নাবালিকা সন্তানের জন্ম দিয়েছে বলে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানা গিয়েছে। ঘটনায় ওই কিশোরীর স্বামী সৌমিত্র জানাকে গ্রেফতার করেছে মহিষাদল থানার পুলিশ।

প্রতিবেদন অনুযায়ী, অমৃতবেড়িয়া গ্রামের বাসিন্দা সৌমিত্রের সঙ্গে সম্পর্কের পর কিশোরী বাড়ি থেকে পালিয়ে গিয়েছিল। পরে পুলিশ তাকে উদ্ধার করে হোমে পাঠায়। হোম থেকে ফিরে ফের ওই যুবকের সঙ্গে তার যোগাযোগ তৈরি হয় এবং পরবর্তীতে বিয়ের ঘটনা ঘটে বলে অভিযোগ। এরপর কিশোরী অন্তঃসত্ত্বা হয়ে পড়ে।

সন্তান প্রসবের জন্য প্রথমে কয়েকটি নার্সিংহোমে ভর্তি করানোর চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি বলে জানা গিয়েছে। শেষ পর্যন্ত তাকে মহিষাদল বাশুলিয়া গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তার সন্তান প্রসব হয়। প্রসবের পর পুলিশ ওই কিশোরীর স্বামীর বিরুদ্ধে মামলা করে তাকে গ্রেফতার করে এবং আদালতে পেশ করা হয়।এর আগে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ১৮ বছরের আগে বিয়ে ও সন্তান প্রসবের ঘটনা রুখতে কঠোর আইনি পদক্ষেপের কথা জানিয়েছিলেন।

Share with