শনিবার, সেপ্টেম্বর 19, 2026
15:36:44 | কলকাতা
সর্বশেষ সংবাদ

গ্রেফতারের পর ২৪ ঘণ্টা:পুলিশ কি ইচ্ছেমতো থানায় রাখতে পারে?

Public Interest NewsRecent News

গ্রেফতারের পর পুলিশ কতক্ষণ হেফাজতে রাখতে পারে? সংবিধানের অনুচ্ছেদ ২২(২) ও BNSS-এর ৫৭, ৫৮ এবং ১৮৭ ধারা অনুযায়ী ২৪ ঘণ্টার নিয়ম জেনে নিন।

প্রবীর পাঞ্জা,মানুষের মতামত:কোনও ব্যক্তিকে গ্রেফতারের পর পুলিশ ইচ্ছেমতো দীর্ঘ সময় থানায় আটকে রাখতে পারে না। ভারতীয় সংবিধানের অনুচ্ছেদ ২২(২) অনুযায়ী, গ্রেফতারকৃত ব্যক্তিকে গ্রেফতারের সময় থেকে ২৪ ঘণ্টার মধ্যে নিকটবর্তী ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করতে হয়। তবে গ্রেফতারের স্থান থেকে আদালতে পৌঁছনোর জন্য প্রয়োজনীয় সময় এই ২৪ ঘণ্টার হিসাবের বাইরে থাকে।

ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা (BNSS), ২০২৩-এর ৫৭ ও ৫৮ ধারাতেও গ্রেফতারকৃত ব্যক্তিকে অযথা বিলম্ব না করে ম্যাজিস্ট্রেটের সামনে উপস্থাপনের বিধান রয়েছে। তদন্ত ২৪ ঘণ্টার মধ্যে শেষ করা সম্ভব না হলে BNSS-এর ১৮৭ ধারার অধীনে পরবর্তী হেফাজতের জন্য ম্যাজিস্ট্রেটের অনুমোদন প্রয়োজন।

অর্থাৎ, ম্যাজিস্ট্রেটের আদেশ ছাড়া ২৪ ঘণ্টা পেরিয়ে যাওয়ার পর কোনও ব্যক্তিকে পুলিশ হেফাজতে রাখা যায় না। এই বিধান গ্রেফতারকৃত ব্যক্তির আইনি সুরক্ষার অন্যতম গুরুত্বপূর্ণ অংশ।

Share with