সোমবার, সেপ্টেম্বর 14, 2026
23:34:18 | কলকাতা

জানালা দিয়ে বাড়িতে ঢুকে লুট!ময়নাগুড়িতে নগদ-গয়নার সঙ্গে উধাও ৬ দামি মোবাইল!

Crimeজেলা ভিত্তিক সংবাদ

তপন রায়,মানুষের মতামত:জানালা দিয়ে বাড়িতে ঢুকে নগদ টাকা, সোনার গয়না এবং ছয়টি দামি মোবাইল ফোন নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে ময়নাগুড়ি শহরের সিনেমা হল পাড়ায়।

জানা গিয়েছে, গরমের কারণে রাতে জানালা খোলা রেখেই ঘুমিয়েছিলেন বাড়ির কর্তা জয়ন্ত বিশ্বাস। অভিযোগ, সেই সুযোগেই জানালা দিয়ে বাড়িতে ঢোকে দুষ্কৃতীরা। পরিবারের দাবি, আলমারি ও ঘর থেকে নগদ প্রায় ১৫ হাজার টাকা, একটি সোনার বালা এবং পরিবারের ছয়টি দামি মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায় তারা। চুরি করা মোবাইলগুলির সিম কার্ড খুলে রেখে যাওয়া হয়েছে বলেও অভিযোগ।

সকালে ঘুম থেকে উঠে চুরির বিষয়টি নজরে আসে পরিবারের সদস্যদের। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে ময়নাগুড়ি থানার পুলিশ। ঘটনাস্থল থেকে একটি লোহার রড ও ছাতা উদ্ধার হয়েছে। লিখিত অভিযোগের ভিত্তিতে চুরির ঘটনায় তদন্ত চলছে।

Share with

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।