সোমবার, সেপ্টেম্বর 14, 2026
21:47:52 | কলকাতা

থাইল্যান্ডে যোগাসনে সোনা এগরার ৮ বছরের রিয়ার,এবার ডাক বিশ্ব চ্যাম্পিয়নশিপে

খেলাজেলা ভিত্তিক সংবাদ

স্টাফ রিপোর্টার,মানুষের মতামত:আন্তর্জাতিক মঞ্চে দেশের নাম উজ্জ্বল করল এগরার খুদে প্রতিভা রিয়া মাইতি। থাইল্যান্ডে আয়োজিত এশিয়া প্যাসিফিক চ্যাম্পিয়নশিপ ২০২৬-এর যোগাসন প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে সোনা ও ট্রফি জিতেছে ৮ বছরের রিয়া। ৪ থেকে ৯ সেপ্টেম্বর আয়োজিত এই প্রতিযোগিতায় অসাধারণ পারফরম্যান্সের সুবাদে আগামী ডিসেম্বরের বিশ্ব চ্যাম্পিয়নশিপে অংশ নেওয়ার সুযোগও পেয়েছে সে।

পূর্ব মেদিনীপুরের এগরা-১ ব্লকের ষড়রং গ্রামের বাসিন্দা রিয়া চতুর্থ শ্রেণির ছাত্রী। গত দু’বছর ধরে নিয়মিত যোগাসনের প্রশিক্ষণ নিচ্ছে সে। সাধারণ পরিবার থেকে উঠে আসা রিয়ার বাবা দীপক মাইতি ছোট খাবারের দোকান চালিয়ে সংসার চালান।

মেয়ের আন্তর্জাতিক সাফল্যে খুশি পরিবার থেকে শুরু করে গোটা ষড়রং ও এগরা। রিয়ার পরিবারের আশা, আগামী দিনে বিশ্বমঞ্চে আরও সাফল্য এনে দেশের নাম উজ্জ্বল করবে এই খুদে প্রতিভা।

Share with

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।