সোমবার, সেপ্টেম্বর 14, 2026
20:12:27 | কলকাতা

শিলিগুড়ি থেকে এলেন তেলিপাড়ায়,পুলিশের নজর পড়তেই খুলল রহস্য!

Crimeজেলা ভিত্তিক সংবাদ

শিলিগুড়ি থেকে তেলিপাড়ায় ব্রাউন সুগার ডেলিভারি দিতে এসে বানারহাট পুলিশের হাতে গ্রেফতার যুবক। উদ্ধার ৯৩.৬৭০ গ্রাম মাদক, এনডিপিএস আইনে মামলা।

তপন রায়,মানুষের মতামত:শিলিগুড়ি থেকে ব্রাউন সুগার নিয়ে তেলিপাড়ায় ডেলিভারি দিতে এসে বানারহাট পুলিশের হাতে গ্রেফতার হল এক যুবক। সোমবার বিকেলে তেলিপাড়া মোড় সংলগ্ন সেনাছাউনির পাশের যাত্রী প্রতীক্ষালয়ের সামনে থেকে প্রকাশ তোরওয়া (৩০) নামে ওই যুবককে আটক করা হয়। তাঁর বাড়ি শিলিগুড়ির মাটিগাড়া এলাকায়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বাসে করে শিলিগুড়ি থেকে তেলিপাড়ায় এসেছিলেন প্রকাশ। সন্দেহ হওয়ায় তাঁর উপর নজরদারি চালায় পুলিশ। পরে তল্লাশি করে তাঁর পকেট থেকে একটি প্যাকেটে ব্রাউন সুগার উদ্ধার হয়। বানারহাটের বিডিওর উপস্থিতিতে মাদকটি ওজন করা হলে পরিমাণ দাঁড়ায় ৯৩.৬৭০ গ্রাম। এরপরই তাঁকে গ্রেফতার করা হয়।

ঘটনায় এনডিপিএস আইনে মামলা রুজু করেছে পুলিশ। মঙ্গলবার ধৃতকে জলপাইগুড়ি আদালতে পেশ করা হবে। প্রকাশ মাদক কারবারে সরাসরি যুক্ত, নাকি শুধু ডেলিভারি এজেন্ট হিসেবে কাজ করছিলেন, তা খতিয়ে দেখছে পুলিশ। পাশাপাশি ডুয়ার্সে মাদক পাচার চক্রের সঙ্গে আর কারা জড়িত, ধৃতকে জিজ্ঞাসাবাদ করে সেই তথ্য জানার চেষ্টা চলছে।

Share with

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।