সোমবার, সেপ্টেম্বর 14, 2026
13:22:59 | কলকাতা

সাত সকালে ভূমিকম্পে কাঁপল পাঁচ দেশ, পশ্চিমবঙ্গেও অনুভূত কম্পন

NewsRecent NewsUncategorized

ইয়ামুদ্দিন সাহাজী,মানুষের মতামত:মঙ্গলবার সকাল ৬টা ৩৫ মিনিটে শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ভারত, বাংলাদেশ,নেপাল, চীন এবং ভুটান। এই ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল নেপালের রিখটার স্কেলে, যেখানে কম্পনের মাত্রা ছিল ৭.১। ভারতের উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ এবং কলকাতাসহ বিভিন্ন এলাকায় কম্পন অনুভূত হয়।

পশ্চিমবঙ্গের, উত্তরবঙ্গের কম্পনের মাত্রা ছিল ৫.৩, কলকাতায় ২.১, এবং দক্ষিণ ২৪ পরগনা ও উত্তর ২৪ পরগনায় ১.৮। যদিও এই কম্পনে কোনো বড় ক্ষয়ক্ষতির খবর এখনও পর্যন্ত পাওয়া যায়নি।

প্রথম কম্পনটি শুরু হয় সকাল ৬টা ৪০ মিনিটে এবং পরবর্তীতে আরও কিছু হালকা কম্পন অনুভূত হয়। তবে, প্রশাসন পরিস্থিতির ওপর নজর রাখছে এবং সাধারণ মানুষকে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

Share with

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।