সোমবার, সেপ্টেম্বর 14, 2026
14:48:20 | কলকাতা

পুলিশি হেফাজতে আসামির মৃত্যু, চন্দ্রকোনা থানায় চাঞ্চল্য!

Recent Newsজেলা ভিত্তিক সংবাদ

পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা থানায় পুলিশি হেফাজতে থাকা রাহুল রুইদাসের মৃত্যু। বাথরুমে ফাঁস লাগানোর চেষ্টা করার পর হাসপাতালে মৃত্যু বলে পুলিশ সূত্রে খবর।

স্টাফ রিপোর্টার,মানুষের মতামত:পুলিশি হেফাজতে থাকা এক আসামির মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনায়।সূত্রে জানা গিয়েছে,চুরির অভিযোগে চার দিন আগে রাহুল রুইদাস নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে চন্দ্রকোনা থানার পুলিশ।পরে তাঁকে ঘাটাল মহকুমা আদালতে পেশ করা হলে চার দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন বিচারক।

পুলিশের দাবি, হেফাজতে থাকাকালীন রাহুল বাথরুমে যাওয়ার কথা বলেন। সেখানে নিজের পরনের প্যান্ট ব্যবহার করে গলায় ফাঁস লাগানোর চেষ্টা করেন তিনি।বিষয়টি নজরে আসতেই পুলিশ তাঁকে উদ্ধার করে দ্রুত চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। প্রাথমিক চিকিৎসার পর অবস্থার অবনতি হওয়ায় তাঁকে ঘাটাল মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানে এইচডিইউতে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয় বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত্যুর কারণ খতিয়ে দেখা হচ্ছে।

Share with

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।