রবিবার, সেপ্টেম্বর 13, 2026
23:31:30 | কলকাতা

লরি ঢুকছে না,ইট বেরোচ্ছে না!রাস্তার দখলে বন্ধের মুখে মহিষাদলের ১২ ইটভাটা,পরিদর্শনে প্রশাসনে

Public Interest Newsজেলা ভিত্তিক সংবাদ

পূর্ব মেদিনীপুরের মহিষাদলে রাস্তার দু’ধারে দখলের জেরে বড় গাড়ি চলাচলে সমস্যা।কাঁচামাল আনা ও ইট পরিবহণে বাধায় বন্ধের মুখে ১২টি ইটভাটা।

তাপস চক্রবর্তী,মানুষের মতামত:রাস্তার দু’ধারে দখল,ফলে বড় গাড়ি ঢুকতেই পারছে না। আর তার জেরে সমস্যায় পড়েছে রূপনারায়ণ নদের পাড়ে থাকা একাধিক ইটভাটা। কাঁচামাল আনা থেকে তৈরি ইট বাইরে পাঠানো—সব ক্ষেত্রেই তৈরি হয়েছে সমস্যা। পরিস্থিতিতে প্রায় বন্ধের মুখে ১২টি ইটভাটা।

সমস্যার সমাধানে রবিবার মহিষাদলের হাসপাতাল মোড় থেকে বাঁকার রাস্তা পরিদর্শন করেন বিধায়ক সুভাষচন্দ্র পাঁজা, বিডিও তাপসকুমার মণ্ডল, মহিষাদল থানার ওসি প্রণব রায়, ইটামগরা-২ গ্রাম পঞ্চায়েতের প্রধান রামকৃষ্ণ দাস এবং ইটভাটা কমিটির প্রতিনিধিরা।

এদিন ১২ চাকার একটি লরি নিয়ে রাস্তায় ট্রায়াল চালানো হয়। কোথায় বড় গাড়ি চলাচলে সমস্যা হচ্ছে, তা সরেজমিনে খতিয়ে দেখেন প্রশাসনের আধিকারিকরা। রাস্তার দু’ধারে অবৈধ দখল থাকা জায়গাগুলি চিহ্নিত করে সেগুলি দখলমুক্ত করে যান চলাচলের ব্যবস্থা করা হবে বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে।

বিধায়ক সুভাষচন্দ্র পাঁজা বলেন, এলাকায় আগামী দিনে সরকারি আবাসন প্রকল্পের বহু বাড়ি তৈরি হবে। তার জন্য ইটের প্রয়োজন। ইটভাটাগুলিতে বহু মানুষের কর্মসংস্থানও হয়েছে। ভাটা বন্ধ হলে কর্মসংস্থান কমার পাশাপাশি ইটের সংকট ও দাম বৃদ্ধির আশঙ্কা রয়েছে। তাই ভাটাগুলি সচল রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ করা হচ্ছে।

Share with

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।