রবিবার, সেপ্টেম্বর 13, 2026
21:23:02 | কলকাতা

‘ডেরেক কে?’জোড়াফুল বিতর্কে বিস্ফোরক ঋতব্রত,সিদ্ধান্তের ভার নির্বাচন কমিশনের

kolkataরাজনীতি

জোড়াফুল প্রতীক নিয়ে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত ঘিরে তৃণমূলের দুই শিবিরে সংঘাত। ডেরেক ও’ব্রায়েনের দাবির পাল্টা জবাব দিলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়।

তাপস চক্রবর্তী,মানুষের মতামত:জোড়াফুল প্রতীক নিয়ে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত ঘিরে তৃণমূলের দুই শিবিরের মধ্যে রাজনৈতিক চাপানউতোর আরও বাড়ল। ডেরেক ও’ব্রায়েনের চিঠির পাল্টা জবাব দিয়ে বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তাঁর একাধিক দাবি খারিজ করেছেন।
শনিবার দিল্লিতে তৃণমূলের দুই শিবিরের সঙ্গে আলাদা বৈঠকের পর কালীঘাট শিবিরের পক্ষ থেকে নির্বাচন কমিশনকে ই-মেইল করা হয়। ডেরেক দাবি করেন, দলের সংবিধান অনুযায়ী ২০২২ সালে মমতা বন্দ্যোপাধ্যায় চেয়ারপার্সন নির্বাচিত হয়েছেন এবং ২০২৭ সাল পর্যন্ত তাঁর মেয়াদ রয়েছে। তাই তৃণমূলে নির্বাচন হয় না—এমন দাবি ভিত্তিহীন বলেও জানান তিনি।
তবে ডেরেকের বক্তব্যের বিরোধিতা করেন ঋতব্রত। তাঁর দাবি, ১৬ সেপ্টেম্বর বিকেল ৩টের মধ্যে প্রয়োজনীয় নথি জমা দিতে বলা হয়েছে। ১৭ সেপ্টেম্বর কোনও নির্দিষ্ট বৈঠক ডাকা হয়নি। প্রয়োজন হলে পরবর্তী সময়ে বৈঠক হতে পারে।
প্রতীক নিয়েও ঋতব্রত বলেন, কোন শিবির জোড়াফুল প্রতীক ব্যবহার করবে, ‘ফর্ম এ’ ও ‘ফর্ম বি’-তে কে স্বাক্ষর করবেন—সেই সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা একমাত্র নির্বাচন কমিশনের।
এখন দুই শিবিরের জমা দেওয়া নথির ভিত্তিতে কমিশন কী সিদ্ধান্ত নেয়, সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল। জোড়াফুল প্রতীক নিয়ে তৃণমূলের এই লড়াই ক্রমশ আরও তীব্র হচ্ছে।

Share with

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।