রবিবার, সেপ্টেম্বর 13, 2026
22:26:29 | কলকাতা

ভূতনির বন্যায় ফের শিশুমৃত্যু,জমা জলে প্রাণ গেল পাঁচ বছরের সামিউরের

Recent Newsজেলা ভিত্তিক সংবাদ

মালদহের ভূতনিতে বন্যার জমা জলে পড়ে মৃত্যু হল পাঁচ বছরের সামিউর রহমানের। বাড়ির ছাদে খেলতে গিয়ে অগোচরে নিচে নেমে জলে পড়ে যায় শিশুটি।

তপন রায়,মানুষের মতামত:মালদহের ভূতনিতে বন্যার জলে বাড়ির সামনের জমা জলে পড়ে মৃত্যু হল পাঁচ বছরের শিশু সামিউর রহমানের। শনিবার বিকেলে উত্তর চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতের সামিরুদ্দিনটোলা এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাড়ির ছাদে খেলছিল সামিউর। পরিবারের সদস্যদের নজর এড়িয়ে কোনওভাবে নিচে নেমে বাড়ির সামনে জমে থাকা বন্যার জলে পড়ে যায় সে। এক প্রতিবেশী বিষয়টি দেখতে পেয়ে দ্রুত শিশুটিকে জল থেকে উদ্ধার করেন। খবর দেওয়া হয় সিভিল ডিফেন্স কর্মীদের। তাঁরা ঘটনাস্থলে পৌঁছে শিশুটিকে মানিকচক গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। তবে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

এই ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। বন্যায় চারদিক জলমগ্ন থাকায় শিশুদের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

Share with

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।