রেজিনগরে সিপিএমের ‘মিশন উপনির্বাচন’! প্রার্থী সাঈদ,শুরু জোরকদমে প্রচার
রেজিনগর বিধানসভা উপনির্বাচনে সিপিএমের প্রার্থী মোহাম্মদ সাঈদ। প্রার্থী ঘোষণা হতেই কর্মী-সমর্থকদের নিয়ে জোরকদমে প্রচারে নামে দল। নির্বাচনী লড়াই ও নিজের লক্ষ্য নিয়ে মুখ খুললেন সিপিএম প্রার্থী।

আমিনুল হক,মানুষের মতামত:৭০ নম্বর রেজিনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন ঘিরে প্রচারে নেমে পড়ল সিপিএম। গতকাল দলীয়ভাবে প্রার্থীর নাম ঘোষণা হওয়ার পরই রেজিনগরের বিভিন্ন এলাকায় প্রচার অভিযান শুরু করেন সিপিএমের কর্মী-সমর্থকরা। দলীয় প্রার্থী মোহাম্মদ সাঈদকে সামনে রেখে শুরু হয়েছে জনসংযোগ ও নির্বাচনী প্রচার। প্রার্থী ঘোষণার পর থেকেই এলাকায় কর্মীদের মধ্যে উৎসাহ দেখা যায় বলে দলীয় সূত্রে দাবি।
উপনির্বাচনে দলের প্রচার,স্থানীয় মানুষের সঙ্গে যোগাযোগ এবং নির্বাচনী কৌশল নিয়ে ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করেছে সিপিএম। প্রচার চলাকালীন প্রার্থী মোহাম্মদ সাঈদ তাঁর বক্তব্যে নির্বাচনী লড়াই এবং এলাকার বিভিন্ন বিষয় নিয়ে নিজের অবস্থান তুলে ধরেন। রেজিনগর উপনির্বাচনে সিপিএমের প্রার্থী হয়ে তাঁর লক্ষ্য ও পরিকল্পনা কী? প্রচার অভিযানের মাঝেই তা জানালেন মোহাম্মদ সাঈদ।
