সোমবার, সেপ্টেম্বর 14, 2026
03:25:35 | কলকাতা

থানা নাকি গোয়ালঘর? গোবরের স্তূপের সামনে পুলিশের বিরুদ্ধে ধর্নায় বিধায়ক,শক্তিপুরে তীব্র চাঞ্চল্য!

জেলা ভিত্তিক সংবাদ

মুর্শিদাবাদের শক্তিপুর থানার সামনে পুলিশের বিরুদ্ধে পক্ষপাতিত্ব, হয়রানি ও মিথ্যা মামলার অভিযোগ তুলে ধর্নায় বসলেন আম জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান তথা বিধায়ক। থানার সামনের গোবরের স্তূপ নিয়েও ক্ষোভ প্রকাশ করে পুলিশের ভূমিকা ও প্রশাসনিক গাফিলতি নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।

আমিনুল হক,মানুষের মতামত:মুর্শিদাবাদের শক্তিপুর থানার সামনে পুলিশের বিরুদ্ধে পক্ষপাতিত্ব,সাধারণ মানুষকে হয়রানি ও মিথ্যা মামলা দেওয়ার অভিযোগ তুলে ধর্নায় বসলেন আম জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান তথা বিধায়ক। তাঁর অভিযোগ,বিরোধী কর্মী-সমর্থকদের নিশানা করে পুলিশ একপেশেভাবে কাজ করছে। একইসঙ্গে থানার সামনের এলাকায় ছড়িয়ে থাকা গোবর নিয়েও ক্ষোভ প্রকাশ করেন তিনি। তাঁর বক্তব্য, সাধারণ মানুষ যেখানে নিরাপত্তা ও ন্যায়বিচারের আশায় থানায় আসেন, সেখানে থানার সামনের এমন অপরিচ্ছন্ন পরিবেশ প্রশাসনের গাফিলতিরই ছবি তুলে ধরে।

বিধায়কের দাবি, একজন নির্বাচিত জনপ্রতিনিধিকেই যদি পুলিশের বিরুদ্ধে প্রতিবাদে থানার সামনে বসতে হয়, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা ও আইনি সুরক্ষা নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক। যদিও অভিযোগগুলির বিষয়ে শক্তিপুর থানার পুলিশের বক্তব্য এখনও জানা যায়নি।

Share with

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।