সোমবার, সেপ্টেম্বর 14, 2026
00:55:59 | কলকাতা

‘গুন্ডা আইন’ কে নিপীড়নের হাতিয়ার করা হচ্ছে! উত্তরপ্রদেশ সরকারকে কড়া ভর্ৎসনা হাইকোর্টের

Nationalরাজনীতি

স্টাফ রিপোর্টার,মানুষের মতামত:উত্তরপ্রদেশে ‘গুন্ডা আইন’ ব্যবহারের পদ্ধতি নিয়ে কড়া মন্তব্য করল এলাহাবাদ হাইকোর্ট। আদালত পর্যবেক্ষণে জানিয়েছে, এই আইনকে বারবার এমনভাবে ব্যবহার করা হচ্ছে, যা নিপীড়নের হাতিয়ার হয়ে উঠছে। একাধিক মামলায় একই ধরনের অভিযোগ সামনে আসায় উত্তরপ্রদেশ সরকারের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে আদালত।

আদালতের বক্তব্য, বিভিন্ন মামলার নথি এবং পরিস্থিতি পর্যালোচনা করলে মনে হচ্ছে, রাজ্য সরকার ‘গুন্ডা আইন’-র ব্যবহার নিয়ে নিজের অবস্থান বদলাচ্ছে না। বরং আইনটি প্রয়োগের ক্ষেত্রে একই ধরনের প্রবণতা বারবার দেখা যাচ্ছে। আদালত স্পষ্টভাবে জানিয়েছে, কোনও ব্যক্তির বিরুদ্ধে আইন প্রয়োগের ক্ষেত্রে প্রশাসনকে নির্দিষ্ট তথ্য ও আইনি ভিত্তির উপর নির্ভর করতে হবে। নির্বিচারে কোনও আইন ব্যবহার করে নাগরিকের অধিকার খর্ব করা যায় না। এই মন্তব্য ঘিরে উত্তরপ্রদেশ সরকারের ভূমিকা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

Share with

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।