রবিবার, সেপ্টেম্বর 13, 2026
22:25:52 | কলকাতা

এক ক্লিকেই ৫০ বছর পিছনে! আশির দশকের লুকে ভাইরাল জলপাইগুড়ির সাংসদ জয়ন্ত রায়,নেটদুনিয়ায় তুমুল চর্চা

Recent Newsবিনোদন

তপন রায়,মানুষের মতামত:গতকাল সকাল থেকেই সামাজিক মাধ্যম খুললেই ভেসে উঠছে একের পর এক ছবি। আচমকাই যেন রূপকথার সেই জাদু কাঠির সন্ধান মিলেছে প্রযুক্তির হাত ধরে! নেই কোনও আসল টাইম মেশিন,নেই অতীতে ফিরে যাওয়ার কোনও বাস্তব দরজা। তবুও কৃত্রিম বুদ্ধিমত্তার AI জাদুতে দিব্যি ফিরে যাওয়া যাচ্ছে কয়েক দশক পিছনে। আর সেই ‘টাইম ট্রাভেল’-এর নয়া ঠিকানা এখন আশির দশক। বর্তমানের মানুষকে হুবহু বদলে দিয়ে আশির দশকের পোশাক, চুলের স্টাইল, ক্যামেরার দানাদার ছবি আর সেই সময়ের আবহে তৈরি হচ্ছে একের পর এক রেট্রো ছবি। যদিও বর্তমানের দেওয়া ছবি চ্যাট জিবিটি কিং এআই এর বিভিন্ন টুলস সমস্ত কিছু পরিবর্তন করে দিতে না পারলেও নেমে এসেই বদলে দিচ্ছে বাকি সব। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই রীতিমতো ট্রেন্ডিং এই ছবি তৈরির হিড়িক।

কোন এক সময় সুনীল গঙ্গোপাধ্যায় লিখেছিলেন— “কেউ কথা রাখেনি,তেত্রিশ বছর কাটল,কেউ কথা রাখে না!”কিন্তু প্রযুক্তি যেন সেই আক্ষেপ মুছে দিয়েছে। ৩৩ বছর নয়, AI-এর হাত ধরে এখন প্রায় ৫০ বছর পিছিয়ে যাওয়ার সুযোগ! এক ক্লিকেই চোখের পলক ফেলতেই বর্তমান থেকে গন্তব্য আশির দশক। আর সেই যাত্রায় নস্টালজিয়ার সঙ্গী হচ্ছেন কিশোর-কিশোরী থেকে তরুণ-তরুণী, এমনকি সামাজিক মাধ্যমে সারাক্ষণ অ্যাক্টিভ থাকা সংবাদমাধ্যমের কর্মী থেকে বর্তমানের বিভিন্ন রাজনৈতিক নেতা মন্ত্রী এমনকি এমনকী বয়স্করাও। চ্যাটজিপিটি-সহ বিভিন্ন AI টুল ব্যবহার করে বর্তমানের ছবি কিংবা সেলফিকে অনায়াসেই বদলে ফেলা যাচ্ছে পুরনো দিনের স্টুডিও ফটোগ্রাফের আদলে। ছবিতে আসছে আশির দশকের ফ্যাশন,ভলিউম চুল,বেল-বটম প্যান্ট, সেই সময়ের জিন্স-শার্ট, শাড়ি, পুরনো দিনের ক্যামেরার দানাদার ও খানিকটা ঝাপসা আবহ। কখনও সাদা-কালো, কখনও আবার পুরনো রঙিন ছবির মতো, এমনকি আদি মানবের ছবিতেও দেখা যাচ্ছে এযুগের কপোতকপতি থেকে দাম্পত্য জীবনসঙ্গীদের। সব মিলিয়ে যেন স্মৃতির অ্যালবামের পাতা খুলে বসেছে প্রযুক্তি।

আর এই ট্রেন্ডকে আরও কয়েক গুণ জনপ্রিয় করে তুলেছে সংবাদ কর্মী,তারকা ও রাজনীতিকদের অংশগ্রহণ। দেশের রাজনৈতিক মহল থেকে ক্রীড়া জগত অনেকেই AI-এর জাদুতে নিজেদের রেট্রো লুক সামনে আনছেন। রাহুল গান্ধী, কিরেণ রিজিজু, হিমন্ত বিশ্বশর্মা থেকে শুরু করে ক্রীড়াজগতের প্রজ্ঞানানন্দ, ইরফান পাঠান। অনেক পরিচিত মুখকেই দেখা যাচ্ছে আশির দশকের সাজে।

এবার সেই তালিকায় জুড়ল বাংলার নামও। আর সেই তালিকায় বিশেষভাবে নজর কেড়েছেন জলপাইগুড়ির সাংসদ জয়ন্ত কুমার রায়। AI-এর তৈরি তাঁর আশির দশকের রেট্রো লুকের ছবি ইতিমধ্যেই নজর কেড়েছে নেটদুনিয়ায়। বর্তমানের সাংসদকে যেন আচমকাই দেখা গেল কয়েক দশক আগের সময়ের একজন যুবকের অবয়বে। পোশাক, চুলের স্টাইল,ছবির টেক্সচার সবকিছুতেই ফুটে উঠেছে আটের দশকের সেই পরিচিত ছোঁয়া। ছবিটি দেখে অনেকেরই মনে পড়ছে পুরনো দিনের স্টুডিওতে তোলা ছবি, অ্যালবামের হলদেটে পাতা কিংবা পরিবারের বাক্সবন্দি সেই সব স্মৃতি। বাস্তবে যে সময়ে ফেরা সম্ভব নয়, প্রযুক্তি অন্তত ছবির ফ্রেমে সেই সময়টাকেই ফিরিয়ে আনছে। আর সংসদ তার নিজের ফেসবুক পেজে এই ছবি পোস্ট করতেই কমেন্টের ঝড়। তবে কমেন্টে নিন্দার ঝড় নয় বরঞ্চ একজন সংসদের সর্বক্ষণের উপস্থিতি এই ছবিতে ধরা পড়ছে।

তবে বিভিন্ন মহল থেকে যে প্রতিক্রিয়া এই মুহূর্তে উঠে আসছে,আসলে পুরনো দিনের প্রতি মানুষের টান চিরন্তন। আশির দশকের গান, পোশাক,চুলের স্টাইল কিংবা পুরনো ক্যামেরার সেই অপূর্ণতা সবকিছুর মধ্যেই লুকিয়ে রয়েছে এক অন্যরকম আবেগ। তাই AI-এর তৈরি এই ছবি শুধু প্রযুক্তির কেরামতি নয়, অনেকের কাছেই যেন হারিয়ে যাওয়া সময়কে একবার ছুঁয়ে দেখার সুযোগ। আর সেই নস্টালজিয়ার ঢেউয়েই এবার ভেসে উঠলেন জলপাইগুড়ির সাংসদ জয়ন্ত রায়। বাস্তবে সময়ের কাঁটা পিছিয়ে দেওয়া না গেলেও, AI-এর জাদুতে ছবির ফ্রেমে তিনি ফিরলেন সেই আটের দশকেই।পুরনো সময়কে ফিরে পেতে কে না চায়? আর সেই চাওয়া কেই এবার নতুন করে রঙ দিচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা।

Share with

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।